চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্চ কমিটির ১০ জনের নাম চূড়ান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ
A A

নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে।

ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের আজ এ কথা জানান।

আজ সার্চ কমিটির সপ্তম ও শেষ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, সার্চ কমিটি তাদের মিটিং শেষ করে ১০ জনের নাম চূড়ান্ত করেছে।

সার্চ কমিটি আগামী বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি এ নামগুলো রাষ্ট্রপতির কাছে দিবেন। রাষ্ট্রপতির কাছে দিলে সে অনুযায়ী তিনি সিদ্ধান্ত নিবেন।

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আজ সপ্তম ও শেষ বৈঠকে উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

আজ বিকেল সাড়ে চারটায় থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সপ্তম ও শেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

Reneta

এর আগে গত রোববার ২০ ফেব্রুয়ারি সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন সার্চ কমিটি প্রধান সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

ওই দিন তিনি জানান, আজ ২২ ফেব্রুয়ারি সপ্তম বৈঠকে সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত এই নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। তিনি বলেন, নামগুলো প্রকাশ করা হবে না। আইন অনুযায়ী সার্চ কমিটি নাম প্রকাশ করতে পারে না। রাষ্ট্রপতির হাতে পৌঁছার পর তিনি চাইলে নামগুলো প্রকাশ করা হতে পারেন।

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, প্রস্তাবিত নামের পাশাপাশি সার্চ কমিটির নাম দেয়ার সূযোগ থাকলেও তারা সেটি প্রয়োগ করছেন না। সার্চ কমিটির ১৫ কার্যদিবস ২৭ ফেব্রুয়ারি শেষ হবে। তবে, কমিটি ২৪ ফেব্রুয়ারির মধ্যে অর্পিত দায়িত্ব সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেছেন কমিটি প্রধান।

এর আগে ইসি গঠনে পরামর্শ নিতে গত ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণী-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেন সার্চ কমিটি।

নির্বাচন কমিশন (ইসি) গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবি সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম গত ১৪ ফেব্রুয়ারি রাতে প্রকাশ করা হয়। তবে প্রস্তাবকারীর নাম প্রকাশ করা হয়নি। নামগুলো মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সর্বশেষ ইসির মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে।

স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

এরপর আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হয়। এই কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেয়া হয়েছে ১৫ কার্যদিবস।

নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিপর্যায় থেকে আসা প্রস্তাবের বাইরে নির্বাচন কমিশন (ইসি) গঠনে এই কমিটি নিজেরাও যোগ্য ব্যক্তি বাছাই করতে পারবে। সব নামের মধ্য থেকে ১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছে সার্চ কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

আজ মন্ত্রী পরিষদ সচিব জানান সার্চ কমিটি বরাবর প্রস্তাবিত মোট নাম এসেছে ৩২৯ জনের। ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এসেছে ১৩৬ জনের নাম। পেশাজীবী সংগঠন দিয়েছে ৪০টি নাম। ইমেইলে এসেছে ৯৯ জনের নাম আর ব্যক্তিগত পর্যায়ে প্রস্তাব করেছেন ৩৪ জন। এ ছাড়া বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ে ২০ জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছিলেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসি গঠনসার্চ কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT