চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্চ কমিটির কাছে যাদের নাম দিল আওয়ামী লীগ ও বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

ইসি পুনর্গঠনে সার্চ কমিটির কাছে প্রস্তাবিত নাম দিয়েছে আওয়ামী লীগ, বিএনপিসহ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসা ২৫টি রাজনৈতিক দল।

এর মধ্যে আওয়ামী লীগ নির্বাচন কমিশনার হিসেবে সাবেক মুখ্য সচিব এমএ করিম, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, সাবেক সিনিয়র সচিব ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন, সাবেক মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও সাবেক তথ্য কমিশনার ড. সাদেকা হালিমের নাম প্রস্তাব করেছে।

আর বিএনপি সার্চ কমিটির কাছে ড. তোফায়েল আহমেদ, আইনজীবী শাহদীন মালিক, লে. জে. (অব.) ফজলুর রহমান, সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ ও তাসনিম এ রহমানের নাম দিয়েছে।

Banglabid

এছাড়া বাসদ তাদের প্রস্তাবিত নাম হিসেবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, শাহাদাত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, হুমায়ুন কবীর ও নাছিম আখতার হোসেনের নাম জমা দিয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও বিধি) কাছে নামের তালিকা জমা দেয়া শুরু হয়।

আওয়ামী লীগের পক্ষে আবদুস সোবহান নাম জমা দিয়ে সাংবাদিকদের বলেন, যারা ত্যাগী এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে, তাদের নামই জমা দেয়া হয়েছে।

Reneta

বিএনপির পক্ষে রুহুল কবীর রিজভীর নেতৃত্বে একটি দল সচিবালয়ে নাম জমা দেন। আলোচনার ভিত্তিতেই নামগুলো সুপারিশ করা হয়েছে জানিয়ে রিজভী বলেন, বর্তমান সার্চ কমিটির ওপর দলের আস্থা না থাকলেও গণতন্ত্র রক্ষা এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য প্রক্রিয়াটিতে তারা অংশ নিয়েছেন।

সংলাপে বসা ৩১ দলের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (রব) সার্চ কমিটিকে চিঠি দিয়ে নাম দেবে না বলে জানিয়েছে।

বাকি চারটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ও গণফোরাম কোন নাম প্রস্তাব করেনি।

গত ২৫ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। কমিটির অন্য সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরিন আকতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

এসব রাজনৈতিক দলের কাছ থেকে নাম পাওয়ার পর ৬ ফেব্রুয়ারির মধ্যে যাচাই-বাছাই করে নির্বাচন কমিশনার হিসেবে নাম সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি।

গত শনিবার কমিটির প্রথম বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করা ৩১টি রাজনৈতিক দলের প্রত্যেকেই কাছেই ৫ জনের  নাম দেওয়ার আহ্বান জানায়। এছাড়াও বৈঠকে সিদ্ধান্ত হয় দেশের ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে কমিটি মতবিনিময় সভা করবেন।

সোমবার বিশিষ্ট ১২ নাগরিকের সঙ্গে কমিটির বৈঠকের পর সার্চ কমিটি আরও পাঁচ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে নাম দিতে আরো চার ঘণ্টা সময় বাড়ানো হয়।

১ ফেব্রুয়ারি সাবেক নির্বাচন কমিশনার ড. আবু হেনা, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার রোকনউদ্দিন মাহমুদতাদের সঙ্গে বৈঠক করবে কমিটি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিন্সেস কেটকে নিয়ে ট্রাম্পের ‘আপত্তিকর’ মন্তব্য

পরবর্তী

যত্রতত্র রাস্তা পারাপারে পুলিশি অভিযান

পরবর্তী

যত্রতত্র রাস্তা পারাপারে পুলিশি অভিযান

ঝাঁকে ঝাঁকে আসছে পরিযায়ী পাখি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT