চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্ক গভর্নরদের সম্মেলন

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৮:৩৭ পূর্বাহ্ন ১২, জুন ২০১৫
অর্থনীতি
A A

বাংলাদেশে অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং-এর প্রসারের প্রশংসা করেছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন। তবে ব্যাংকিং সেবায় আসা তৃণমূলের মানুষের ব্যাংক হিসাব যাতে সচল থাকে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি। ভারতের পরে শুরু করে বাংলাদেশে কিভাবে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং এতো দ্রুত ছড়িয়ে পড়লো তা শেখারও আগ্রহ দেখিয়েছেন বিশ্বের বড় অর্থনীতির দেশ ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

সার্ক অঞ্চলের গভর্নরদের সভা এবং এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন- আকুর সভায় যোগ দিতে ৮ দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অথবা তার মনোনীত প্রতিনিধিরা এসেছেন ঢাকায়। অবশ্য ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন বৃহস্পতিবার রাতেই প্রবৃদ্ধি নিয়ে স্থানীয় একটি হোটেলে গণবক্তৃতা দিয়েছেন। শুক্রবার সকালে সার্ক ফাইন্যান্স গ্রুপের ৩০ তম সভা শেষে সবাই অংশ নেন অর্ন্তভূক্তিমূলক ব্যাংকিং নিয়ে সেমিনারে।

এরপর অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন বিষয়ে ৮ দেশের প্রতিনিধিরা যারা যার দেশের অবস্থান তুলে ধরেন। অধিবেশনে ভারতের কেন্দ্রীয় ব্যাংক গভর্নর রঘুরাম জে রাজনের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। গভর্নর সম্মেলন আয়োজনের উপযোগিতা তুলে ধরেন রঘুরাম জে রাজন।

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রঘুরাম জে রাজন বলেন, বাংলাদেশের সঙ্গে কেবল ভাষাগত দিক থেকেই আমাদের মিল রয়েছে তা নয়। আর্থসামাজিক অনেক বিষয়েই বাংলাদেশ-ভারত দুই দেশের সমস্যা একই রকম। আমরা বাংলাদেশের কাছ থেকে শিখতে চাই কিভাবে আমাদের পরে শুরু করে এদেশে অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং সফল হলো। আমরাও মোবাইল ব্যাংকিং চালু করেছি, তবে তা কেবল স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। কিন্তু এখানে দেখলাম যেকোনো ফোন দিয়ে মোবাইল ব্যাংকিং চলছে। এটা একধরনের ঈর্ষনীয় সাফল্য। কিভাবে এদেশে এজেন্ট ব্যাংকিং চলছে সেটাও শিখতে চাই আমরা।

দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের জন্য সার্ক দেশগুলোর ব্যাংকিং সেবার অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, এটা জেনে ভালো লাগছে, সার্ক সদস্য দেশের কেন্দ্রীয় ব্যাংক জোরেসোরে অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং ও গ্রীন ব্যাংকিং চালু করেছে। আমরা এর সুফলও পাচ্ছি। কিন্তু উন্নত বিশ্বে কেন্দ্রীয় ব্যাংক এখনো প্রবৃদ্ধি অর্জন, আর্থিক খাতকে ঝুঁকিমুক্ত রাখা, একই সাথে মুদ্রা ও অন্য বাজার সুসংহত রাখার সেকেলে পথেই হাঁটছে। টেকসই উন্নতির জন্য আমরা সার্ক ফাইনান্সরা উন্নত বিশ্বের ব্যাংকারদের আমাদের দেশকে অনুসরণ করার কথা বলতে পারি।

Reneta

শনিবার সকাল সাড়ে ৯টায় হবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর পরিচালনা পর্ষদের ৪৪ তম সভা।

Jui  Banner Campaign
ট্যাগ: কেন্দ্রীয় ব্যাংকসার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT