চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারা দেশে কালবৈশাখী ঝড়ে ৫ জন নিহত, ৭ শতাধিক ঘর বিধ্বস্ত

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:৩৫ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

কালবৈশাখী ঝড়ে কিশোরগঞ্জে ৫ জনের মৃত্যুসহ গাইবান্ধা, নরসিংদীতে ১৩ জনের বেশি আহত হয়েছে। শনিবার রাতে কালবৈশাখীর ঝরে গাইবান্ধা, কিশোরগঞ্জ, নরসিংদীতে বিধ্বস্ত হয়েছে ৭ শতাধিক ঘরবাড়ী, গাছপালা ও ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বিঘা জমির ধান।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার রাত ১২ টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিষ্ণুপুর, সোনাইডাঙ্গা, বিষপুকুর, হরিনাথপুর, মাঝিপাড়া, নয়াপাড়া, নতুন বাজার এলাকার ওপর দিয়ে আকস্মিক এই ঝড় বয়ে গেলে  ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও বিদ্যুৎ খুঁটি, গাছপালা ভেঙ্গে যাওয়াসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ঘর ও গাছের নিচে চাপা পড়ে ১০জন আহত হয়েছে।

খবর পেয়ে গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে তাৎক্ষনিক নগদ ৫০ হাজার টাকা বিতরণ করেন। এসময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আকতারা বেগম, পিআইও আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এদিকে ঝড়ের পর থেকে জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া, কটিয়াদী, কুলিয়ারচর ও বাজিতপুরে কালবৈশাখী ঝড়ে বাবা-ছেলেসহ ৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে । এলাকায় ভেঙ্গে পড়েছে শত শত কাঁচা ঘরবাড়ি ও গাছপালা। পাকুন্দয়া উপজেলার কাজীহাটি ফকির পাড়া গ্রামে রাতে ঘুমিয়ে থাকার সময় টিনের চালে গাছ ভেঙ্গে পড়লে গাছচাপায় মারা যান হযরত আলী ও তার শিশুপুত্র রিজন। কাজীরচর এবং বাজিতপুরে ঝড়ের সময় আব্দুল মান্নান এবং চতুর্থ শ্রেনীর ছাত্রী লিমা গাছ চাপায় মারা যান । দাড়িয়াকান্দি এলাকায় সিএনজির ওপর গাছের ডাল ভেঙ্গে পড়ে মারা যান শীতল বর্মন নামে এক যাত্রী।

নরসিংদীর শিবপুর মনোহরদী-বেলাবোতে কাল বৈশাখী ঝড়ে বিধ্বস্ত ঘরের চাঁপায় ৩ জন আহত হয়েছে। শনিবার রাতে শিবপুরের দুলালপুর গ্রামে ও মনোহরদীর লেবুতলা, চরমান্দালিয়া, চালাকচর, খিদিরপুর ইউনিয়ন ও বেলাবো উপজেলার শেখেরবাজার, কাটাবাড়িয়া, বাদশার বাজার, ছোটরিয়া, বিন্নাবাইদ ও শাহ ইরানীর মাজার এলাকা দিয়ে এই ঝড় বয়ে গেলে শত শত বিঘা জমির ধান, কলা বাগান ও আম-কাঠাল গাছের ব্যাপক ক্ষতি হয়। বিধ্বস্ত হয় অর্ধশতাধিক কাঁচা বাড়ি ঘর।

ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। তবে ক্ষতির পরিমান এখনো নির্ধারন করা সম্ভব হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কালবৈশাখী ঝড়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT