চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিটি সহকারী শিক্ষকদের ১৩৮টি পদ সংরক্ষণের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
আদালত
A A

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সহকারী শিক্ষকদের (হাইস্কুল/মাদ্রাসা) ১৩৮টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ১৩৮ জন আইসিটি সহকারী শিক্ষকদের দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই নির্দেশ দেন।

বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ ৬ মাসের জন্য ১৩৮টি পদ সংরক্ষণের জন্য এ নির্দেশ দেন।

Banglabid

হাইকোর্টের নির্দেশের পর আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, সারা দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৩৮ জন শিক্ষক এনটিআরসিএ’র সুপারিশের আলোকে যোগদানপত্র গ্রহণ করার জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে দুটি রিট পিটিশন দায়ের করেন। ওই পিটিশন দুটির প্রাথমিক শুনানি শেষে গত ১৭ এবং ২৬ ফেব্রুয়ারি হইকোর্টের দ্বৈত বেঞ্চ কেন তাদের যোগদানপত্র গ্রহণ করা হবে না মর্মে রুল নিশি জারি করেন। উক্ত রিট পিটিশন দুটি শুনানির জন্য অপেক্ষমান থাকায় এই ১৩৮টি আইসিটি শিক্ষকের পদ সংরক্ষণের জন্য পৃথক দুটি আবেদন করলে হইকোর্ট তা গ্রহণ করেন এবং পদগুলো ৬ মাসের জন্য সংরক্ষণের নির্দেশনা দেন।

তিনি বলেন, বলেন এই নির্দেশের ফলে ১৩৮টি পদ সংরক্ষিত থাকবে। পদগুলোতে আর কাউকে নিয়োগ প্রদানের সুযোগ থাকল না। রিট পিটিশন দুটির চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে। তবে এই ১৩৮টি পদ ব্যতীত সারাদেশে আইসিটি সহকারী শিক্ষক নিয়োগ দিতে কোনো আইনগত বাধা নেই।

এদিন আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবি মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোঃ মনিরুল ইসলাম রাহুল এবং মোঃ সোহরাওয়ার্দী সাদ্দাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ আবদুল্লাহ আল মাহমুদ বাসার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনটিআরসিএহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT