চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাবিশ্বে করোনা প্রাণ নিয়েছে প্রায় ২৪ লাখ মানুষের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ কোটি ৮৭ লাখ ২৫ হাজার জন। গত ১৩ মাসে মৃত্যু হয়েছে ২৩ লাখ ৯৪ হাজার জনের, সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৭ লাখ ৩৫ হাজার ৩১২ জন।

ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

একদিনে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৭৪১ জন আর প্রাণ হারিয়েছে ১২ হাজার ৩৪৬ জন।

Banglabid

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ কোটি ৮১ লাখ ৬ হাজার মানুষ। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৯২ হাজারের বেশি আর সুস্থ হয়েছেন ১ কোটি ৮০ লাখ ৪০ হাজার মানুষ।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১ কোটি ৮ লাখ ৯২ হাজার জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৫৮৮ জন আর সুস্থ হয়েছেন ১ কোটি ৫ লাখ ৯৮ হাজারের বেশি।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ, যুক্তরাজ্য পঞ্চম, ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি রয়েছে দশম অবস্থানে। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২তম।

Reneta

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সেখানে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে সারা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।

করোনা প্রাদুর্ভাবের কারণে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। এরপর গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবিশ্বশনাক্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রামগতি পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগ

পরবর্তী

প্রয়াত রাবেয়া খাতুনের জন্য নিউইয়র্কে দোয়া মাহফিল

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত রাবেয়া খাতুনের জন্য নিউইয়র্কে দোয়া মাহফিল

সামরিক বাহিনী মোতায়েনের ছবি, সেনা ট্যাংক ও গাড়ি রাস্তায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামরিক জান্তার বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘনের' অভিযোগ ৩০০ এমপি’র

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT