বিশ্বজুড়ে আবারও করোনার তাণ্ডব বেড়েছে। একদিনে সারাবিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জন আর মারা গেছে ৯ হাজার ১৭ জন। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিদিনই উঠানামা করছে। ভ্যাকসিন দেওয়ার পরও আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে।
ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৫১ হাজার ১৪২ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৮৭১ জন। আগেরদিন শনাক্ত হয়েছিলো ১ লাখ ৬৪ হাজার ৯৬৮ জন এবং মারা গেছে ২ হাজার ৩১৬ জন।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৪ কোটি ২৬ লাখ ৩৪ হাজার ৫৪ জন। মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৪৮৬ জনের।
শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৭৮ লাখ ২৬ হাজার ৩৭০ জন। মোট মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৮৩ হাজার ৯৭৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ২০ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৪১৫ জন।







