চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২০
শিক্ষা
A A

সারাদেশে মতো রাজধানীর মিরপুর উপ-শহর (বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমতলী স্টাফ ওয়েলফেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে বিরতিহীন ভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

আমতলী স্টাফ ওয়েলফেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংশি­ষ্টরা জানান, স্বচ্ছ ব্যালট বাক্সে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Banglabid

এই তিনটি শ্রেণির ১৯১ জন শিক্ষার্থীর মধ্যে ১২৭ জন ভোট প্রদান করে। ভোটারের উপস্থিতির হার ৬৭ শতংশ। অত্যন্ত  দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুদিঠি বিনতে সাখাওয়াত। নির্বাচন পরিচালনায় তাকে সার্বিক সহায়তা করেছে ৩ জন প্রিজাইডিং অফিসার, ৬ জন পোলিং অফিসার এবং এক প্লাটুন আনসার।

নির্বাচন পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক ইফতেখারুল ইসলাম ভূইয়া, ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসি, গুলশান থানা প্রাথমিক শিক্ষা অফিসার সাদিয়া আফরোজ। এসময় বিদ্যালয়ের প্রধন শিক্ষক অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ভোট গণনা শেষে বিজয়ী ও পরাজিত উভয় প্রার্থীগণ একসঙ্গে বিদ্যালয়ের ও শিক্ষার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Reneta

প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মো: আতাউর রহমান জানান, চলতি বছর ৬৩ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ৭৬ লাখ ৬২ হাজারের বেশি খুদে ভোটার এ নির্বাচনে ভোট দিয়েছে। আট লাখ ২৭ হাজারের বেশি প্রার্থী স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে অংশ নেয়।

তিনি বলেন, শিশুকাল থেকেই গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল হওয়া, অন্যের প্রতি সহিষ্ণুতা বৃদ্ধি, ঝরে পড়া রোধে সহযোগিতার লক্ষ্যে প্রাথমিকেও স্টুডেন্টস কাউন্সিল গঠনের গুরুত্ব অপরিসীম।

বাংলাদেশে ২০১০ সালে স্টুডেন্টস কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৩ সাল থেকে সারা দেশে স্টুডেন্টস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সে পরিপ্রেক্ষিতে এ বছরও স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের আয়োজন করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সম্রাটের জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

পরবর্তী

অন্য পাপিয়াদের কি হবে?

পরবর্তী

অন্য পাপিয়াদের কি হবে?

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় প্রতিনিধি দলের শ্রদ্ধাঞ্জলি

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT