সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা
অফিসে বসে থাকা একজন ব্যক্তি, চ্যানেল আই অনলাইন সংবাদ সম্পর্কিত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
করোনা ভাইরাস ঠেকাতে মঙ্গলবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নৌ পরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার থেকেই যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন করে এমন নৌযান চলবে।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






