চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে মারমুখী অবস্থানে ছাত্রলীগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ন ২৪, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের উপর কয়েক দফা হামলার পর সমালোচনার মুখে থাকলেও পুরো দেশেই মারমুখী অবস্থানে রয়েছে ছাত্রলীগ। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সিলেটসহ আরও কিছু জায়গায় সংঘর্ষে জড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন।

মঙ্গলবার শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে সকাল থেকে আন্দোলনের পর ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছিল। দুপুর ৩টার দিকে হঠাৎ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে হামলা চালানো হয় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর। নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের এই হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি হয় ২৩ শিক্ষার্থী। এসময় বিভিন্ন হল থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের টহল দিতে দেখা যায়।

সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দেয় প্রগতিশীল ছাত্রজোট। তাদের এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে বুধবার চাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। মিছিলটি লাইব্রেরি ভবনের সামনে পৌঁছানোর পর ছাত্রলীগের কর্মীরা দেশিয় লাঠিসোটা নিয়ে মিছিলের ওপর চড়াও হয়।

একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের এমসি কলেজের শহীদ মিনারে ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও সমাবেশের প্রস্তুতিকালে হামলা করে ছাত্রলীগ। এ ঘটনায় ছাত্রলীগের হামলায় কলেজ ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আল আমিন, আহ্বায়ক সাদিয়া নোশিন তাসনিম নগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

এমসি কলেজ ছাত্রফ্রন্টের আহ্বায়ক সাদিয়া তাসনিম নওশীন অভিযোগ করেন, টিলাগড়ের রঞ্জিত গ্রুপের অনুসারী কলেজ ছাত্রলীগের কর্মী দেলোয়ার, শামীম, সৌরভ, রাসেলসহ ১০-১৫ জন কর্মী এ হামলা চালায়।

তবে প্রতিপক্ষ তো বটেই, ছাত্রলীগের হাত থেকে রেহাই পাচ্ছে না নিজ দলের নেতাকর্মীরাও। ২৩ জানুয়ারি রাতে রুয়েটে র‌্যাগ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের দুই পক্ষ। এতে আহত হয় ১০-১২ জন।

Reneta

ছাত্রলীগএর আগে ১২ জানুয়ারি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাকদের সমর্থকদের সংঘর্ষে বন্ধ হয়ে যায় পাবনা মেডিকেল কলেজ। এ ঘটনায় আহত হয় ১০ জন।

অন্যদিকে কুমিল্লা মেডিকেল কলেজেও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তৌফিকুল ইসলাম নামে এক ছাত্র আইসিইউতে আছেন ৫ জানুয়ারি থেকে। এই ঘটনায় আহত হয় ১০ ছাত্র।

এছাড়া গতমাসের ছয় তারিখে রাজশাহীর আইএইচটিতে ছাত্রীদের উপর হামলা করে ছাত্রলীগ। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রীদের পিটিয়ে পাঁচ ছাত্রীকে আহত করে তারা। এই ঘটনায় বন্ধ হয়ে যায় আইএইচটি ক্যাম্পাস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিলেটে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি বিক্রি বন্ধ

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্চে রেমিট্যান্সে রেকর্ড, প্রবৃদ্ধি প্রায় ১৪ শতাংশ

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

এপ্রিল ২, ২০২৬

মেসি যদি বিশ্বকাপে খেলে তা হবে ‘বিশেষ’ কিছু: স্কালোনি

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর ক্লাস: আজ মন্ত্রিসভার বৈঠকে হতে পারে সিদ্ধান্ত

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT