চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনসহ ১৩ প্রকল্প অনুমোদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A

প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনসহ মোট ১৩টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৪০২ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার টাকা। এরমধ্যে সরকারি ও সংস্থার নিজস্ব তহবিল থেকে ৯ হাজার ৬৭২ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১০ হাজার ৭৩০ কোটি টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রত্যেক জেলায় আইটি পার্ক তৈরি করতে বলেছেন। যাতে তথ্য প্রযুক্তিতে মানুষ আরো বেশি জ্ঞানী হতে পারে। এছাড়া এলএনজি টার্মিনাল এখন থেকে সমুদ্রে তৈরি না করে ভূমিতে তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।

মন্ত্রী আরো জানান, একনেক বৈঠকে নগর দারিদ্র সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন না দিয়ে ফেরত দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে শহরে বস্তির সংখ্যা বাড়ুক এটা প্রধানমন্ত্রী চাননা। তিনি বলেছেন, বস্তিবাসীদের জন্য সুউচ্চ ভবন নির্মাণ করতে হবে। এ বিষয়টি প্রকল্পে সঠিকভাবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন তিনি।

মুস্তফা কামাল বলেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আধুনিক সুবিধা সম্বলিত মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সৌদি আরবের সহায়তায় সারাদেশে আধুনিক মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। এতে লাইব্রেরী, কোরআন পঠন, শিশুদের শিক্ষা সুবিধা, হজ্জ যাত্রী ও ইমামদের প্রশিক্ষণসহ নানাবিধ সুবিধা থাকবে।

Reneta

তিনি জানান, ২০১৭ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন হবে। এতে মোট ব্যয় হবে ৯ হাজার ৬২ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে সৌদি সরকারের কাছ থেকে পাওয়া যাবে ৮ হাজার ১৬৯ কোটি ৭৯ লাখ টাকা। বাকী ৮৯২ কোটি ৬২ লাখ টাকা বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে।

অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হচ্ছে: জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপন, পটুয়াখালী গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং গোপালগঞ্চ ৪০০ কেভি গ্রীড উপকেন্দ্র নির্মাণ, মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ, কর্ণফুলি নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ, গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ, থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ, কক্সবাজার-টেকনাফ-মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্প তৃতীয় পর্যায়, সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক টু শাহ পরাণ সেতুঘাট সড়ক ৪ লেন মহাসড়কে উন্নয়ন, খালিশপুর-মহেশপুর-দত্তনগর-জিন্নানগর-যাদবপুর মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন, ঢাকা শহরে ৩টি পাইকারি কাঁচা বাজার নির্মাণ, থ্রিজি প্রযুক্তিকরণ চালু এবং ২ দশমিক ৫ জি নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেক সভাপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT