চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে বৈধ প্রার্থী ২ হাজার ২৭৯ জন, ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীসহ সারাদেশে ২ হাজার ২৭৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

রোববার সকাল থেকেই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র বৈধ ও বাতিলের তালিকা ঘোষণা করা হয়।

এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী সারাদেশে ৩০০ আসনের বিপরীতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়ে।

রংপুর বিভাগে মোট দাখিলকৃত মনোনয়নপত্রের সংখ্যা ৩৫৩টি। এর মধ্যে বাতিল করা হয়েছে ৯১ জনের মনোনয়ন এবং বৈধ প্রার্থীর সংখ্যা ২৬১ জন।

রাজশাহী বিভাগে ৩৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ৯৬ জনের মনোনয়ন বাতিল এবং ২৫৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

খুলনা বিভাগে ৩৫১ জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ৯০ জনের মনোনয়ন বাতিল এবং ২৬১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

Reneta

বরিশাল বিভাগে ১৮৩ জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ৩৮ জনের মনোনয়ন বাতিল এবং ১৪৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

ময়মনসিংহ বিভাগে ২৩১ জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ৬২ জনের মনোনয়ন বাতিল এবং ১৬৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিভাগে ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ১৯২ জনের মনোনয়ন বাতিল এবং ৫৩৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

সিলেট বিভাগে ১৮৪ জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ৪৪ জনের মনোনয়ন বাতিল এবং ১৪০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগে ৬৭৭ জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ১৭৩ জনের মনোনয়ন বাতিল এবং ৫৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে মনোনয়ন বাতিলের তালিকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, কাদের সিদ্দিকী এবং ব্যারিস্টার নাজমুল হুদাসহ হেভিওয়েট অনেকে রয়েছেন।

মনোনয়নপত্র ও হলফনামায় দেয়া তথ্য এবং প্রার্থীর নামে কোন ফৌজদারি বা দুর্নীতির মামলা রয়েছে কিনা এসব বিষয় মাথায় রেখেই একাদশ জাতীয় নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে।

ভুল তথ্য কিংবা ফৌজদারি ও দুর্নীতির মামলার কারণে এসকল আলোচিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদ নির্বাচনমনোনয়ন বাতিললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT