চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে বিজয় দিবস উদযাপন করছে উর্দুভাষী বাংলাদেশীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করে এদিন বীর বাঙালি ছিনিয়ে এনেছিল লাল-সবুজের পতাকা। বিশ্বের মানচিত্রে ঠাঁই করে নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করছে ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী বংলাদেশীরা। আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতীর বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি নিচ্ছে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন। এছাড়া চট্টগ্রাম ও সৈয়দপুরে বিজয় র‌্যালি ও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে উর্দুভাষীরা।

রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরের বিভিন্ন ক্যাম্পে দেখা যায়, ক্যাম্পের যুবকরা রাত জেগে বাংলাদেশের পতাকা দিয়ে ক্যাম্প সাজিয়েছে। লাল-সবুজ লাইট ও জাতীয় পতাকা দিয়ে উর্দুভাষীদের বিভিন্ন সংগঠনের কার্যালয় সাজানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উর্দুভাষীদের অন্যতম সংগঠন উর্দু স্পীকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মোঃ সাদাকাত খান ফাক্কু জানান, আমরা এ দেশে জন্ম নিয়েছি তাই এ দেশের মাটিকে নিজের মা মনে করি। প্রতিবছর ছোট পরিসরে বিজয় দিবস পালন করলেও এ বছর বড় আয়োজনে দেশব্যাপি উর্দুভাষীদের উদ্যেগে বিজয় দিবস পালিত হচ্ছে। আমাদের ছাত্র সংগঠন “উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন” আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতীর বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেছে। আগামী ২২ ডিসেম্বর মিরপুরে বিজয় র‌্যালি ও সমাবেশ করবো। ইউএসপিওয়াইআরএম চট্টগ্রাম জোনাল কমিটি বিজয় র‌্যালি করেছে। র‌্যালি শেষে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটির চট্টগ্রাম জেলা কমিটি।

রাজধানী মোহাম্মাদপুরের মোহাজির রিহ্যাবিলিটেশন এন্ড ডেভেলপমেন্ট মুভমেন্টের সভাপতি ওয়াসি আলম বশির বলেন, আমাদের সংগঠন নতুন হলেও ব্যক্তিগত উদ্যেগে প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি দেয়া হয়। তবে এবার আমাদের সংগঠনের উদ্যেগে আজ ১৬ ডিসেম্বর সন্ধ্যায় আমাদের কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রাজধানী ও চট্টগ্রামের ক্যাম্পগুলোর মতো সৈয়দপুরেও বিভিন্ন আয়োজনের মাধ্যমে বিজয় দিবস পালন করা হয়েছে। আজ সকালে সৈয়দপুরে উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির উদ্যেগে বিজয় র‌্যালির আয়োজন করা হয়েছে। সংগঠনের সভাপতি মাজিদ ইকবাল জানান, প্রতি বছরেই বিজয় দিবস পালন করা হয়। এবারও সৈয়দপুর ক্যাম্প উন্নয়ন কমিটি বিজয় দিবস উপলক্ষে র‌্যালি হয়। র‌্যালি শেষে সৈয়দপুর স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে ভোজ উৎসবের আয়োজন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয় দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪৯তম বিজয় দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ

পরবর্তী

কন্যা আওয়ামী লীগবিরোধী তাই মুক্তিযোদ্ধা পিতা হয়ে গেলেন রাজাকার!

পরবর্তী

কন্যা আওয়ামী লীগবিরোধী তাই মুক্তিযোদ্ধা পিতা হয়ে গেলেন রাজাকার!

রিয়াল পেল ম্যানসিটিকে, বার্সার প্রতিপক্ষ নাপোলি

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT