চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে ফাইজার ভ্যাকসিন পরিচালনা চালু করতে সহায়তা করছে ইউএসএআইডি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ, স্বাস্থ্য
A A

ইউএসএআইডি বাংলাদেশ সরকারকে সারাদেশে কার্যকরভাবে ফাইজার টিকা পরিচালনা চালু করতে সহায়তা করছে।

ইউএসএআইডি’র ‘মামনি’ মাতৃ ও নবজাতক উন্নয়ন প্রকল্প: ইমার্জেন্সি রেসপন্স টু কোভিড-১৯ প্যান্ডেমিকের মাধ্যমে ১১ টি জেলা এবং ১০টি সিটি কর্পোরেশনে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেছে।

দেশের বিভিন্ন জাতীয় পর্যায়ের মাস্টার ট্রেইনার এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী, টিকা প্রদানকারী, নন-ক্লিনিকাল এবং প্রশাসনিক কর্মীদের জন্য আয়োজন করা হয় প্রশিক্ষণগুলো।

এ সকল প্রশিক্ষণ এর মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানকারীরা জানতে পারেন কিভাবে আলট্রা-কোল্ড চেইন এর মাধ্যমে ফাইজার টিকা সঠিকভাবে সংরক্ষণ, পরিবহন এবং প্রশাসন করা যায়, এবং প্রশিক্ষণ লাভ করেন টিকার স্টক পর্যবেক্ষণ, ডেটা এন্ট্রি ও রিপোর্টিং দক্ষতা এবং টিকাদানের পর প্রতিকূল ঘটনা পর্যবেক্ষণের উপর।

ইউএসএআইডি’র সহযোগিতায় এই প্রশিক্ষণগুলো বাংলাদেশের ১১টি জেলায় – ভোলা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, নরসিংদী, টাঙ্গাইল, যশোর, সাতক্ষীরা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ; ও ১০টি সিটি কর্পোরেশনে – ঢাকা ((ডিএনসিসি ও ডিএসসিসি), বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট, ফাইজার টিকা কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করবে।

এছাড়াও, ইউএসএআইডি স্বাস্থ্যসেবা অধিদপ্তরের অধীনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর সাথে অংশীদারিত্ব করেছে প্রধান জাতীয় টিকাদান নির্দেশিকা এবং প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরিতে এবং দেশে কোভিড -১৯ টিকা প্রদান কর্মসূচীকে শক্তিশালী করার জন্য ,৬০০০ এরও বেশি স্বাস্থ্যসেবা প্রদানকারীকে প্রশিক্ষণ দিয়েছে।

Reneta

মার্কিন সরকার এখন পর্যন্ত মডার্না এবং ফাইজার টিকার ৬.৫ মিলিয়ন ডোজ দান করেছে এবং মোট ৪ বিলিয়ন মার্কিন ডলার প্রতিশ্রুতি দিয়ে কোভ্যাক্স মেকানিজমে টিকা দাতাদের শীর্ষে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী ৫০০ মিলিয়ন ফাইজার টিকা কেনার এবং অনুদান প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামীতে ফাইজার কোভিড -১৯ টিকার আরও পাঁচ মিলিয়ন ডোজ প্রদান করবে।

যুক্তরাষ্ট্র মহামারি প্রাদুর্ভাবের শুরু থেকে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে এবং ২০২০ সালের মার্চ মাস থেকে মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রতিরোধ ও সাড়ামূলক কার্যক্রমকে জোরদার করতে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, সিডিসি ও স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে ৯৬ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান সহায়তা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের দেয়া এই সহায়তা কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা ও জীবন রক্ষায় সাহায্য করেছে, ভাইরাস পরীক্ষা করার ও নজরদারির সামর্থ্য জোরদার করেছে, সংক্রমণের ঘটনার ব্যবস্থাপনা, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের চর্চা ও পদ্ধতিগুলো উন্নত করেছে এবং সরবরাহ ব্যবস্থা ও লজিস্টিক বা সরঞ্জাম ব্যবস্থাপনা উন্নত করেছে।

বাংলাদেশ সরকারকে করোনা ভাইরাসের মহামারি মোকাবিলায়, ইউএসএআইডি সেভ দ্য চিলড্রেনের মাধ্যমে তার এই ইমার্জেন্সি রেসপন্স টু কোভিড-১৯ প্রকল্প পরিচালিত করছে। এর মাধ্যমে গত বছর থেকে বাংলাদেশি চিকিৎসক এবং চিকিৎসাসেবার সাথে সম্পৃক্ত অন্যান্য সম্মুখযোদ্ধাদের ক্লিনিকাল দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন পর্যায়ের সক্ষমতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রগুলোকে চিকিৎসার জন্য উপযোগী করা, মাঠ পর্যায়ে জনগণের সচেতনতা বৃদ্ধি ও জাতীয় পর্যায়ে টিকা কার্যক্রমে বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএসএআইডিফাইজার ভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT