চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে আমজাদ হোসেন চর্চা কেন্দ্র’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

সদ্য প্রয়াত কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনকে তার সৃষ্টির মধ্য দিয়েই স্মরণ করতে হবে। আর এজন্যই সারাদেশে গড়ে তোলা হবে আমজাদ হোসেন চর্চা কেন্দ্র। এমনটাই জানালেন তার বড় ছেলে গোলাম সোহরাব দোদুল।

শুক্রবার বিকেলে প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আমজাদ হোসেনের স্মরণসভার আয়োজন করে জামালপুর সামাজিক-সাংস্কৃতিক পরিষদ।

সেখানে উপস্থিত থেকে দোদুল বলেন, সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে আমজাদ হোসেন চর্চা কেন্দ্র। নিজ উপার্জিত অর্থে এই চর্চা প্রতিষ্ঠা করবো। তিনি বলেন, আমার বাবা একটি ইন্সটিটিউশনের মতো। তার কর্মজীবন, সাহিত্য নির্ভর ছবি, শোষিত মানুষের পক্ষে বলিষ্ঠ প্রতিবাদের ভাষা সবকিছুই এই চর্চা কেন্দ্র থেকে জানতে পারবে এখনকার প্রজন্ম।

আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাস থেকে তিনদিন অথবা সাত দিনব্যাপী আমজাদ হোসেন মেলার আয়োজন করবেন বলে জানান দোদুল। শুধু তাই নয়, আমজাদ হোসেনের লেখা শেষ উপন্যাস ‘উঠান’ প্রকাশ হবে।

এই উপন্যাসের পাণ্ডুলিপি সংরক্ষণ করেছেন আমজাদ হোসেনের কনিষ্ঠ পুত্র সোহেল আরমান। তিনি জানান, বইটি প্রথমা প্রকাশনী থেকে প্রকাশ পাবে।

আমজাদ হোসেনকে নিয়ে এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রবীন অভিনেতা হাসান ইমাম, নির্মাতা মসিহউদ্দিন শাকের, এমপি ও চিত্রনায়ক ফারুক, আমজাদ হোসেনের স্ত্রী সুরাইয়া চৌধুরী, অভিনেত্রী রোকেয়া প্রাচী, নির্মাতা এস এ হক অলিক, মুশফিকুর রহমান গুলজারসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Reneta

এসময় আমজাদ হোসেনের পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মারা যাওয়া পর মরদেহ দেশে আনার জন্য সার্বিক সহায়তার জন্য চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বার্তা প্রধান শাইখ সিরাজের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ডিসেম্বর আমজাদ হোসেন মারা যান। এরপর জামালপুর শহরে তার বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয় এই নির্মাতাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমজাদ হোসেনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT