চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে কোটি শিক্ষার্থীর জয়ধ্বনিতে ঐ নূতনের কেতন

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৪:১৬ অপরাহ্ন ১৪, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষ-১৪২৪ বরণ করেছে রাজধানীসহ সারাদেশের স্কুলগুলো। বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ বৈশাখ বরণে ছিল বাঙালি লোকজ সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ষবরণের আয়োজনের মধ্যে ছিল লোকজ গান, দেশীয় নৃত্য, বৈশাখী মেলা, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি। বাঙালির লোকজ ঐতিহ্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠানের আয়োজনও করে কোন কোন স্কুল।

অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে মঙ্গল শোভাযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পর সকল অশুভকে দূর করে, সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জাতিগত সব ধরনের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার প্রত্যয়ে আড়ম্বরপূর্ণভাবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। স্কুল-কলেজগুলোতে বিরাজ করে সাজসাজ রব।

গত ১৬ মার্চ আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে একটি নির্দেশনা জারি করা হয়।

মাউশি’র সহকারী পরিচালক (এইচআরএম) আশেকুল হক স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছিল, বাংলা নববর্ষ ১৪২৪ আয়োজন উপলক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পয়লা বৈশাখে সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও আড়ম্বরের সঙ্গে বাংলা বর্ষবরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Reneta

মঙ্গল শোভাযাত্রা’কে বিশ্বঐতিহ্যের তালিকাভুক্ত করার বিষয়টি উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠান প্রধানকে নিজস্ব ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ করা হয় ওই নির্দেশনায়।

তারই পরিপ্রেক্ষিতে দেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে এবার বর্ষবরণে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা।

গোপালগঞ্জের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: প্রথম সকালেই শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বড় আকারে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী চলছে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় থাকবে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় লোকগানের আসর।

নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে জাতীয় উৎসবগুলো আড়ম্বরপূর্ণভাবে পালন করলেই তা মৌলবাদীদের বিরুদ্ধে জবাব বলে মন্তব্য করে এ অধ্যক্ষ বলেন: যতদিন পয়লা বৈশাখ থাকবে, একুশ থাকবে, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস থাকবে ততদিন মৌলবাদী শক্তি জেঁকে বসতে পারবে না।

রাজধানীর বেসরকারি রায়হান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রহিমা আফরোজ তাদের বৈশাখ আয়োজন সম্পর্কে চ্যানেল আই অনলাইনকে বলেন: শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের আয়োজন ছিল বৈশাখী সাজ প্রতিযোগিতা, বাংলার গান, বৈশাখী স্লোগান লেখা, শিক্ষকদের বক্তৃতা, গান এবং অভিভাবকদের শুভেচ্ছাবক্তব্য।

বর্ষবরণের আয়োজন নিয়ে রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা এবার বৃহৎ পরিসরে পয়লা বৈশাখ উদযাপনের পরিকল্পনা করছি। মঙ্গল শোভাযাত্রাসহ মেয়েরা স্কুল প্রাঙ্গণে আয়োজন করবে বৈশাখী মেলা। সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।

এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের স্কুলগুলোতে উৎসবমুখর পরিবেশে পয়লা বৈশাখ উদযাপনের খবর পাওয়া গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: পয়লা বৈশাখবাংলা নববর্ষবাংলা নববর্ষ ১৪২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

শপথ গ্রহণ করলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে ৪৫ গাড়ি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজান মাসে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে ১১ দলীয় জোটের শপথ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT