চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশের পরিবহন শ্রমিক-মালিক নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক বুধবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সারাদেশের পরিবহন শ্রমিক-মালিক নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁনের বৈঠক বুধবার অনুষ্ঠিত হবে।

বিষয়টি চ্যানেল আই অনলাইনকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ নিশ্চিত করেন।

তিনি বলেন,  আজ রাতে ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির কিছু নেতার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তার মনিপুরী পাড়ার বাসায় মতবিনিময় করেন। মতবিনিময়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার সারাদেশ থেকে সংগঠনের নেতারা ঢাকায় আসবেন এবং মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের সময় নির্ধারণ হলে তা পরে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।

Banglabid

নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ঐক্যপরিষদ।

এ বিষয়েই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে মঙ্গলবার রাত ১০টার দিকে ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা মতবিনিময় করেন।

সড়ক পরিবহন আইন-২০১৮’ পরিবহন শিল্পকে ধ্বংসের একটি সূক্ষ্ম নীল নকশা বলে দাবি করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

Reneta

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নয় দফা দাবিতে আগামীকাল ভোর ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন না করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। নতুন আইন বাতিল করতে হবে এবং নতুন আইন সংশোধনে মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের রাখাসহ নয় দফা দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘সড়কে দুর্ঘটনা ও শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ মটরযান অধ্যাদেশ-১৯৮৩ এবং মটরযান বিধিমালা-১৯৮৪ পরিবর্তন চায়। তবে এই বছরের ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ পরিবহন শিল্পকে ধ্বংসের একটি সূক্ষ্ম নীল নকশা। পরিবহন সংশ্লিষ্ট বিশাল জনগোষ্ঠীকে বর্তমান সরকারের মুখোমুখি দাঁড় করানোর পাঁয়তারা। যার গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিক্রি হয়ে গেছে ইডেন টেস্টের সব টিকেট

পরবর্তী

ঢাকার বাইরে চলছে না গণপরিবহন, পণ্য পরিবহনেও একই চিত্র

পরবর্তী

ঢাকার বাইরে চলছে না গণপরিবহন, পণ্য পরিবহনেও একই চিত্র

ইসরায়েল-পশ্চিম তীরে অবৈধ স্থাপনা-প্রত্যাখ্যান

ইসরায়েলি বসতি: যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত প্রত্যাখ্যান জাতিসংঘ-রেডক্রসের

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT