চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারসহ জাহাজ ডুবিতে সুন্দরবনে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
১:২০ পূর্বাহ্ণ ০৬, মে ২০১৫
বাংলাদেশ
A A

মংলা থেকে ঢাকা যাওয়ার পথে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের মরাভোলা এলাকায় এমভি জাবালে নুর নামে সারবাহী কার্গো জাহাজ ডুবে যায়। এতে ছিল পটাশিয়াম সার। জাহাজটি ডুবে যাওয়ার কারণে সেখানকার জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মধ্যে পড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি যতটা দ্রুত সম্ভব এই সার অপসারণ করে নদীটিকে দূষণমুক্ত করা।

তাদের দাবি যতটা দ্রুত সম্ভব এই সার অপসারণ করে নদীটিকে দূষণমুক্ত করা।

বিশেষজ্ঞরা বলছে, পটাশ সার অতিরিক্ত মাত্রায় ক্ষারীয় হওয়ার কারণে তা পানির সঙ্গে দ্রবীভুত হয়ে পানি দূষিত করে তুলবে। দূষিত পানির কারণে জলজ উদ্ভিদ ও প্রাণীর খাদ্য গ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সার এবং সার মিশ্রিত পানি সরিয়ে নিতে হবে।

বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএস)’র নির্বাহী পরিচালক ও পরিবেশবিদ ড. আতিক রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, এই সার মিশ্রিত পানি যদি নদীতে ছড়িয়ে পড়ে তবে ব্যাপক ক্ষতি হবে। যত দ্রুত সম্ভব তা অপসারণ করতে হবে।

তিনি আরও বলেন, তাড়াতাড়ি অপসারণ না করলে সার মিশ্রিত পানি নদীর পানির সঙ্গে মিশে গিয়ে জলজ প্রাণীর জীবন হুমকির মুখে ফেলে দিবে।

ড. আতিক জানান, পটাশের কারণে নদীর পানি অতিমাত্রায় ক্ষারীয় হয়ে যায়। যাতে মাছের খাদ্য গ্রহণ বাধাগ্রস্থ করে মৃত্যু ঘটবে।

Reneta

বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্ট সেফগার্ড’র আহবায়ক ও পরিবেশ গবেষক ম. আবদুর রহমান রানা চ্যানেল আই অনলাইনকে বলেন, পটাশিয়াশের কারণে পানি অতিরিক্ত ক্ষারীয় হলে সব ধরনের অণুজীব ও মাছের মৃত্যু ঘটাবে ৷

সার মিশ্রিত পানি মানবদেহের জন্যও মারাত্মক ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, এ পানি আশেপাশের মানুষ ব্যবহার করলে চামড়া প্রদাহ ও ত্বকের রোগসহ নানা ব্যাধি সৃষ্টি করবে। একই সঙ্গে তা আশেপাশের খালে ও নদীতে দ্রুত ছড়িয়ে পড়ে পরিবেশ বিপর্যয় ঘটাবে ৷

গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে শুগরমারী এলাকায় এমটি টোটাল নামে একটি জাহাজের ধাক্কায় ওটি সাউর্দান স্টার-৭ নামে একটি তেলবাহী জাহাজ ডুবে যায়। ২২ ডিসেম্বর  জাতিসংঘের একটি দল পর্যবেক্ষণের জন্য আসে। ওই বিশেষ দলটি পরামর্শ দেয় সুন্দরবন অঞ্চলের নদীগুলোতে যে কোন নৌযান চলাচল বন্ধ রাখার।

কিন্তু কয়েকদিন বন্ধ থাকার পর সরকার শুধু দিনের আলোতে যান চলাচলের অনুমতি দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাজ ডুবিসুন্দরবন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT