চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাময়িক বিরতির’ তালিকাটা বড় করলেন মঈন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ন ১৪, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে বাদ পড়ে ক্রিকেট থেকে ‘সাময়িক বিরতি’ নিয়েছেন মঈন আলি। বাজে ফর্মের কারণে বিশ্বকাপেও একাদশে জায়গা হারিয়েছিলেন গত কয়েকবছরে ইংল্যান্ড স্কোয়াডের অন্যতম নিয়মিত ও নির্ভরযোগ্য এ অলরাউন্ডার।

বুধবারই লর্ডসে বড় পরীক্ষায় নামছে ইংল্যান্ড। সিরিজে সমতা ফেরানোর মিশন। প্রথম টেস্টে তিন দিনেরও বেশি সময় নিয়ন্ত্রণ ধরে রেখে স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরির মঞ্চে নাথান লায়নের স্পিন ঘূর্ণির কাছে হার মেনে পিছিয়ে পড়ে অ্যাশেজ মিশন শুরু করে স্বাগতিকরা।

ঘুরে দাঁড়ানোর মিশনে মঈনকে ছেঁটে ফেলেছে মরিয়া ইংল্যান্ড। অবশ্য যথেষ্ট কারণও আছে। ব্যাটে-বলে দারুণ সার্ভিস দিয়ে চলা এ স্পিন-অলরাউন্ডার গত কিছুদিন নিজেকে হারিয়ে খুঁজছেন। শেষ চার ইনিংসে ব্যাটে মাত্র ১৩ রান, নিতে পেরেছেন চার উইকেট, সেটিও দুইশর কাছাকাছি রান খরচ করে। শেষ আট ইনিংসে শূন্য রানে ফিরেছেন একহালি বার।

দুমাস আগে বয়স ৩২ পেরোনো মঈনের জায়গায় তাই সমারসেটের স্পিনার জ্যাক লিচকে ডেকে নিয়েছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট।

২০১৪ সালে অভিষেকের পর থেকে ৬০ টেস্ট, ১০১ ওয়ানডে আর ২৫টি টি-টুয়েন্টি খেলে ফেলেছেন মঈন। বিশ্বকাপ জয়ী দলটির সাম্প্রতিক অনেক সাফল্যের নেপথ্য কারিগর ছিলেন। লোয়ারঅর্ডারে তো বটেই, ব্যাট হাতে যেকোনো পজিশনেই কার্যকরী ভূমিকা রেখেছেন। গ্রায়েম সোয়ানের পর ইংলিশরা যখন একজন স্পেশালিস্ট স্পিনারের খোঁজে ছিল, মঈন তখন বোনাস হয়ে আসেন। ব্যাটে-বলে দেখান সমান দক্ষতা। তার অলরাউন্ডিং পারফরম্যান্সের কারণে একজন বাড়তি বোলার বা ব্যাটসম্যানের সার্ভিস পাওয়ার সুযোগ থাকত অধিনায়ক রুট-মরগানদের।

সেই মঈনকেই আপাতত স্কোয়াড থেকে দুরে রাখতে হল ইংলিশদের। কারণ ওই ফর্ম। সময়টা ক্রিকেট থেকে একটু দূরে দাঁড়িয়ে নিজেকে ঘুরে দাঁড়ানোর মঞ্চ গড়তে চান মঈন। তাই সাময়িক বিরতির ঘোষণা। ক্রিকেটে অবশ্য এটি নতুন নয়। ইদানীং ফর্মের তুঙ্গে থাকা কোহলি-সাকিবরা যেমন ছুটি চেয়ে নিচ্ছেন নিজ বোর্ড থেকে, তেমনি অফফর্মে থাকা তামিম-ম্যাথুজরাও গেছেন সাময়িক মানসিক বিরতিতে! মঈন আলি সেই তালিকাটা আরেকটু বড় করলেন মাত্র।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজ ২০১৯ইংল্যান্ডমঈন আলিলর্ডস টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT