চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে দরকার সামাজিক সচেতনতা: শিক্ষামন্ত্রী

সুব্রত গাইনসুব্রত গাইন
২:০৩ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০২১
- সেমি লিড, রাজশাহী, শিক্ষা
A A

দেশের বিভিন্ন জেলায় সম্প্রতি যে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে, তা যেন আর ঘটতে না পারে সেজন্য আমাদেরই রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এ ধরনের হামলা আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য সামাজিক সচেতনতা দরকার।

রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। ওই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তিনি।

এসময় ডা. দীপু মনি বলেন, প্রত্যেকটি মানুষ অসাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন হবে এবং তাদের প্রতিবেশী যে ধর্মের হোক না কেন তার নিরাপত্তার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন। এটাই আমাদের কাম্য।

শিক্ষামন্ত্রী বলেন, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রের জন্যই তো আমাদের ত্রিশ লক্ষ শহীদ রক্ত দিয়েছিলেন। লক্ষ লক্ষ নারী নির্যাতিত হয়েছিলেন। কাজেই আমরা যেন অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ ও সুখী সমৃদ্ধ দেশের জন্য একযোগে কাজ করি। আমরা যেন সব ধরনের সাম্প্রদায়িকতাকে সমাজ থেকে পুরোপুরি দূর করে দিতে পারি।

এসময় মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আশা করবো আমাদের শিক্ষার্থীদের শিক্ষা যেন আনন্দময় হয়। তেমনই তাদের সেই শিক্ষা অসাম্প্রদায়িক গণতন্ত্রমনা মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তাদের সকল মেধার বিকাশ যেন এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ঘটতে পারে। আমরা এজন্য নতুন পাঠ্য প্রণয়ন থেকে শুরু করে বহু ধরণের নতুন উদ্যোগ নিয়েছি।

Reneta

তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা যেন পরীক্ষা সর্বস্ব, সনদ সর্বস্ব শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসে। একটা আনন্দময় শিক্ষা ব্যবস্থার মধ্যদিয়ে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। দক্ষ-যজ্ঞ সুনাগরিক হয়ে বিশ্ব নাগরিক যাতে হতে পারে। আমাদের চেষ্টা যেন সফল হয় সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। মনে রাখতে হবে যেখানেই কোনো অন্যায় দেখবো আমরা তার প্রতিবাদ করবো, প্রতিরোধ করবো এবং রুখে দাঁড়াবো। শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, তার নামে যে শিক্ষা প্রতিষ্ঠান সেটি নানা দিকে সাফল্যের স্বাক্ষর রাখবে।

অনুষ্ঠানে বিশ্ববদ্যালয়ের উপচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু বলেন, বিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারা নিজেদের শিক্ষা দিয়ে, প্রজ্ঞা দিয়ে প্রতিটি শিশুকে এমনভাবে গড়ে তুলবেন তারা যেন বঙ্গবন্ধুকে ধারণ করে। তারা যেন বাংলাদেশের কৃষ্টি কালচার ধারণ করে শিক্ষা গ্রহণ করতে পারে। বঙ্গবন্ধু এবং শেখ রাসেলের নাম বিশ্ব দরবারে উন্মোচিত করতে পারে। তাই আমরা চাই এই পৃথিবীর সকল শিশু সুস্থ থাকুক, শান্তিতে থাকুক নিরাপদে থাকুক।

এছাড়াও উপাচার্য প্রতিবছর ‘শহীদ শেখ রাসেল পদক’ প্রবর্তনের ঘোষণা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক সুলতান উল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের কাছে ৩.৯৪ একর এলাকা জুড়ে নির্মিত হয়েছে নতুন স্কুল ভবন। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি ১২ লাখ টাকা। ১৬টি শ্রেণিকক্ষ সম্পন্ন এই স্কুলটিতে প্রায় একহাজার শিক্ষার্থী একযোগে ক্লাস করতে পারবে।স্কুলটিতে ৮টি ব্যবহারিক গবেষণাগার, একটি করে লাইব্রেরি, একটি কম্পিউটার-আইটি ল্যাবসহ আরও নানা সুবিধা রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়শিক্ষামন্ত্রীসাম্প্রদায়িক হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT