চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে এমন বই প্রকাশ করা যাবে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
DMP

সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত করতে পারে এমন কোন বই একুশে বই মেলায় যেন বাজারজাত না করা হয় বলে জানিয়ছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমি বই মেলা চত্বর পরিদর্শন শেষে সোহওয়ার্দী উদ্যান চত্বরের ডিএমপি কন্ট্রোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আছাদুজ্জামান মিয়া বলেন, বইমেলার দুটি চত্বর ঘিরেই সুদৃঢ় নিরপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দুই বাংলার লেখক প্রকাশক পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে বই মেলা। তিনি বলেন,  যদি কোন লেখক ও প্রকাশকের বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে মেলায় স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে তাদের বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। তবে যেকোন নতুন বই মেলায় আসলে বাংলা একাডেমি তা যাচাই বাচাই করে দেখবে, যাতে করে কোন বই ধর্মীয়, সামাজিক ও জাতীয় মূল্যবোধে আঘাত না করতে পারে। ধর্মীয় মূল্যবোধে আঘাত লাগে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন বই বাজারজাত না করার আহ্বান জানান তিনি।

Banglabid

বইমেলায় গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আছাদুজ্জামান মিয়া বলেন বইমেলার ভিতরে ও বাহিরে পর্যাপ্ত সংখ্যক সাদা পোষাকে ও ইউনিফর্মে পুলিশ ডিউটিতে নিয়োজিত থাকবে। সিসিটিভি দিয়ে মেলার ভিতরে ও চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। ইভটিজিং ও অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে থাকবে পুলিশের ফুট ও মোটরসাইকেল পেট্রলিং।

নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে থাকবে ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। বইমেলার আশে পাশে হকার মুক্ত করা হবে। বাংলা একাডেমির স্টিকার ব্যতীত কোন গাড়ি মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না।

ডিএমপি কমিশনার আরও বলেন: যাতে করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মেলায় প্রবেশ ও বাহিরের জন্য থাকবে আলাদা গেইট। প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশির মাধ্যমে মেলায় প্রবেশ করতে হবে। ধারালো কোন কিছু নিয়ে কেউ মেলায় প্রবেশ করতে পারবে না। টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত ব্যারিকেড থাকবে। শুধুমাত্র হেঁটে চলাচল করা যাবে।

Reneta

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য, যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় সহ ডিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলা একাডেমি কর্তৃপক্ষ, লেখক ও প্রকাশক সংস্থার প্রতিনিধিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে বই মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যারিটেবল ট্রাস্ট: খালেদার ৭ বছরের সাজা চায় রাষ্ট্রপক্ষ

পরবর্তী

ব্যক্তিত্বের প্রতিফলন নেতৃত্বে রাখতে চান মাহমুদউল্লাহ

পরবর্তী

ব্যক্তিত্বের প্রতিফলন নেতৃত্বে রাখতে চান মাহমুদউল্লাহ

নিপীড়ন বিরোধী শিক্ষার্থী

ঢাবিতে চশমা মিছিল, প্রক্টরের কুশপুত্তলিকা দাহ

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT