চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রেডিও নাফে আর্টিকেল নাইনটিনের আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২২
বাংলাদেশ
A A

সাম্প্রদায়িক সম্প্রীতি, বহুত্ববাদ, অন্তর্ভুক্তিমূলকতা এবং সহনশীলতা প্রচারের উদ্দেশ্যে কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম-এ একটি লাইভ আলোচনা অনুষ্ঠান করেছে আর্টিকেল নাইনটিন।

গত মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে প্রচারিত এই অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বিশেষ করে তরুণদের করণীয়; অনলাইনে গুজব, অপতথ্য, ভ্রান্ততথ্য, বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়ার ঘটনা বিশ্লেষণ এবং গুজব বা অপতথ্যের ছড়িয়ে পড়া রোধে ইন্টারনেট ব্যবহারকারীদের ও স্থানীয় দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভূমিকা কেমন হওয়া উচিত, সে বিষয়ে আলোচনা করা হয়।

‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইন্টারনেট ব্যবহারকারীদের ভূমিকা’ শিরোনামে প্রচারিত এ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক তামান্না মুস্তারী, টেকনাফ সরকারি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল এবং টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী।

Banglabid

আলোচনায় ফারুখ ফয়সল বলেন, ‘সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও ধর্মীয় গোঁড়ামি প্রতিরোধে আমাদের সকলের দায়িত্ব রয়েছে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় নেতাদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের দায়িত্ব এক্ষেত্রে সবচেয়ে বেশি। সকল ধর্ম সম্পর্কে জানার মধ্য দিয়ে ধর্মীয় সাম্য ও মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা যায়। এজন্য তরুণদের আগ্রহী করে তুলতে হবে।

অনুষ্ঠানে মাউশির সহকারী পরিচালক তামান্না মুস্তারী বলেন, মনোযোগ পাওয়ার জন্য আজকাল তরুণদের মধ্যে ‘ভাইরাল’ হওয়ার প্রবণতা কাজ করে। এদের অনেকেই না বুঝে অনলাইনে গুজব ও ফেক নিউজ ছড়ায়। যেহেতু অনলাইন ব্যবহারকারীদের বেশির ভাগই তরুণ; তাই ডিজিটাল লিটারেসি ও মিডিয়া ইনফরমেশন লিটারেসি সম্পর্কে তাদেরকে বেশি করে জানাতে হবে ।

অনুষ্ঠানে আলোচকদের পাশাপাশি ফোনের মাধ্যমে শ্রোতারাও যুক্ত হন এবং ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্টিকেল নাইনটিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্তানসম্ভবা পরীকে তসলিমার কটাক্ষ!

পরবর্তী

করোনা মহামারিকে শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে ওমিক্রন

পরবর্তী
করোনাভাইরাস

করোনা মহামারিকে শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে ওমিক্রন

ছবি: নাহিয়ান ইমন

‘এখানে সবাই মুখে মুখে ভালোবাসা দেয়, কাজের বেলায় কেউ থাকে না’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT