সামান্য বৃষ্টিতেই চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোর রাতে বৃষ্টি হওয়ায় সকালে চট্টগ্রাম মহানগরের ২নং গেট, মুরাদপুর, বহদ্দারহাট, চান্দগাঁও, বাকলিয়াসহ শহরের বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোথাও কোথাও কোমর পরিমাণ পানি উঠে যায়।
এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজ ও অফিসগামী মানুষ। শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প চলমান থাকায় অনেক নালা ও খাল বন্ধ থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টিবলে সংশ্লিষ্টরা জানান। তবে দুপুরের পর পর বৃষ্টি না হওয়ায় পানি নেমে গেছে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।








