ফেসবুক, ভাইবারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রাখায় অপরাধমূলক কর্মকান্ড কমেছে বলে মন্তব্য করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি আরো বলেন, আর্ন্তজাতিক যোগাযোগের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইঙ্গিত পেলেই এসব সামাজিক যোগাযোগ মাধ্যম পুনরায় চালু করা হবে।
লালমনিরহাটের দহগ্রামে গ্রামীনফোনের থ্রি-জি সেবার উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি দহগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণফোন আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেন এবং থ্রি-জি সেবার উদ্বোধন করেন।
সেসময় তাঁর সঙ্গে ছিলেন, মোতাহার হোসেন এম.পি, অ্যাডভোকেট সফুরা বেগম এম.পি ও গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন।






