চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক মাধ্যমে অভিযোগ করলে সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারতীয় সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

যে সেনা সদস্যরা অভিযোগ ও সমস্যার কথা যথোপযুক্ত উপায়ে কর্তৃপক্ষকে না জানিয়ে সরাসরি সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।

সেনা দিবসের অনুষ্ঠানে দেয়া ভাষণে জেনারেল রাওয়াত বলেন, “কয়েকজন সহকর্মী নিজেদের সমস্যার দিকে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে সামাজিক মাধ্যমকে ব্যবহার করছেন। এটি সৈনিকদের নৈতিকতার পাশাপাশি পুরো সেনাবাহিনীর নৈতিকতাকেই প্রভাবিত করে।”

“আপনাকে এর জন্য অপরাধী হিসেবে অভিযুক্ত করা হতে পারে… এবং শাস্তিও দেয়া হতে পারে,” বলে সতর্ক করেন সেনাপ্রধান।

Banglabid

সৈনিকদের কোনো সমস্যা হলে তারা প্রয়োজনে সেনাপ্রধানকেও এ ব্যাপারে সরাসরি জানাতে পারেন বলে বক্তব্যে উল্লেখ করেন জেনারেল রাওয়াত।

ভরপেট খাবার জোটে না- গত সপ্তাহে সামাজিক মাধ্যম ফেসবুকে এমন বিস্ফোরক অভিযোগ করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। ফেসবুকে ভিডিও প্রকাশ করে ভারতীয় সেই দুরবস্থার কথা সামনে আনেন সে দেশের একজন কনস্টেবল।

তেজ বাহাদুর যাদব নামের ওই কনস্টেবল তিনটি আলাদা আলাদা ভিডিও প্রকাশ করেন। সব মিলিয়ে ৪ মিনিট দৈর্ঘ্যের। তাতে সীমান্তরক্ষী বাহিনীর নিম্নমানের খাবারের নমুনা সবার সামনে তুলে ধরেন।

Reneta

৪০ বছর বয়সী তেজ বাহাদুর জানান, ‘“খাবার বলতে সকালে আধপোড়া পরোটা ও চা খেতে দেয়া হয়। আচার বা তরকারির থাকে না। দুপুরে ডাল, রুটি। ডাল না বলে তাকে লবণ মেশানো হলুদ গোলা পানি বলাই ভাল। দেশের জওয়ানরা দিনে ১১ ঘণ্টা কাজ করেন। এক মূহুর্তও বসার সুযোগ হয় না। কিন্তু এই খাবার খেয়ে এত খাটুনি কি সম্ভব?‌ এমনও হয়, কোনোদিন খাবার জোটে না। তখন খালি পেটে ঘুমোনো ছাড়া উপায় থাকে না।’”

তার মতে, “এতে সরকারের কোনও দোষ নেই। তারা তো সময়মতোই সবকিছু পাঠিয়ে দেয়। কিন্তু ওপরওয়ালাদের দুর্নীতির জেরে তা সেনাদের কাছে পৌঁছায় না।”

এর জবাবে আবার উল্টো ভিডিও প্রকাশ করে ভারতের সেনাবাহিনী। সেখানে বলা হয়, সেনা সদস্যরা যদি এভাবে সামাজিক মাধ্যমে নিজেদের দুঃখকষ্টের কথা প্রকাশ করতে থাকে তবে সেনাবাহিনীর শৃঙ্খলা চরম হুমকির মুখে পড়বে। আরও বলা হয়, “সেনাবাহিনী হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা টিভির মাধ্যমে পরিচালিত হয় না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় সেনাবাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫ম দিনে ইমরুলের ব্যাট করার সম্ভাবনা শূন্য

পরবর্তী

দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করে টেস্ট ড্রয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ: তাসকিন

পরবর্তী

দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করে টেস্ট ড্রয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ: তাসকিন

তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT