চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামরিক জান্তার বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগ ৩০০ এমপি’র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মিয়ানমারে সামরিক জান্তা ‘ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন’ করছে বলে অভিযোগ করেছেন প্রায় ৩০০ এমপি। জাতিসংঘকে এই লঙ্ঘনের ঘটনা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানকে গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়ার পক্ষে বাধা মনে করে জাতিসংঘ।

মিয়ানমারে অভ্যুত্থানের পর টানা সাতদিন ধরেই বিক্ষোভ চলছে। এর মধ্যে সামরিক জান্তা ‘ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন’ করছে বলে অভিযোগ করেছেন প্রায় ৩০০ সংসদ সদস্য।

জাতিসংঘকে ঘটনা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন তারা। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে পাঠানো এক চিঠিতে এই এমপি’রা অভিযোগ করে বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালাচ্ছে।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে শুক্রবার বিবৃতি পাস করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। অভ্যুত্থানের ফলে গণতান্ত্রিক ধারায় অগ্রগতি পিছিয়ে যাবে বলে মনে করে জাতিসংঘ। এ সময় শীর্ষ রাজনৈতিক নেতাদের মুুক্তিও দাবি করে সংস্থাটি।

ইউনিয়ন ডে’কে ঘিরে ২৩ হাজার ৩১৪ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে সামরিক সরকার। মিয়ানমার সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং জানিয়েছেন, শান্তি, উন্নয়ন ও শৃঙ্খলাসহ মিয়ানমারকে একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতেই বন্দিদের সাজা মওকুফ করা হয়েছে। এ বিষয়ে নির্বাহী আদেশে সই করেছেন করেছেন জেনারেল মিন অং লাইং।

Reneta

সেনা অভ্যুত্থানের জেরে দেশটিতে আরও বড় অর্থনৈতিক অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের প্রতিরক্ষামন্ত্রী এবং সেনা পরিচালিত তিনটি প্রতিষ্ঠানসহ বেশ কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার কথা জানিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ। অভ্যুত্থানে মূল ভূমিকা রাখা শীর্ষ দুই সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার পরিধিও বাড়ানো হয়েছে।

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের হিসাবে, মিয়ানমারে ১ ফেব্রয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত সাড়ে ৩০০ এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতিসংঘমানবাধিকার লঙ্ঘনমিয়ানমারসামরিক জান্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT