সামরিক ও বেসামরিক প্রশাসন একসাথে কাজ না করলে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানো যায় না বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সিভিল প্রশাসনের সাথে দূরত্ব কমিয়ে একসাথে কাজ করার বিষয়ে প্রস্তাব দেন তিনি।
জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নির্বাচনকালীন সেনা মোতায়েন বিষয়ে সেনাপ্রধান বলেন: সেনাবাহিনী সবসময় প্রতিরক্ষায় কাজ করে। বেসামরিক প্রশাসনের যে কোন প্রয়োজনে ডাকলে সেনাবাহিনী সহযোগিতা করবে।
দুই বছর বিরতির পর ১৮ জানুয়ারি শুরু হয় জেলা প্রশাসক সম্মেলন। সরকারের কর্মকাণ্ড মাঠ পর্যায়ে তরান্বিত করার পাশাপাশি নীতি নির্ধারনী বিষয় ও উন্নয়ন কর্মসূচির বিষয়ে দিক নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







