চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামরিক উড়োজাহাজ ভূপাতিত হওয়ার পেছনে ইসরায়েলকে দেখছে রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

রাশিয়া জানিয়েছে, সিরিয়া তাদের সামরিক উড়োজাহাজ ভূপাতিত করলেও এ ঘটনায় ১৫ কর্মকর্তা নিহত হওয়ার পেছনে ইসরায়েল দায়ী। সোমবার সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় উড়োজাহাজটি ভূপাতিত হয়।

রাশিয়ার আইই-২ সামরিক উড়োজাহাজটিকে ইসরায়েলই সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ঠেলে দেয় বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তবে এই অভিযোগের প্রেক্ষিতে ইসরায়েল কোন মন্তব্য করেনি বলে বিবিসি জানায়।

আইই-২ সামরিক উড়োজাহাজটি লাতাকিয়া শহরের নিকটে রাশিয়ার বিমানঘাটিতে ফেরার সময় এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা তাস জানিয়েছে, লাতাকিয়ায় ইসরায়েলের চারটি এফ-১৬ জেট বিমানের আক্রমণের ফলে আইই-২ সামরিক উড়োজাহাজটি নিখোঁজ হয়।

Banglabid

উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পরপরই সিরিয়ার সরকারি গণমাধ্যম খবর প্রকাশিত হয়। বার্তা সংস্থা সানা জানায়, সামরিক বাহিনী বলছে সমুদ্র থেকে লাতাকিয়ার দিকে শত্রুর মিসাইল আসছিল, আর তারা তা প্রতিহত করছিল।

এই হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে। বিদেশী প্রতিবেদনের বিষয়ে তাদের কোন বক্তব্য নেই বলে জানায় তারা।

তবে ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘‘দায়িত্বহীন’’ উল্লেখ করে রাশিয়া জানায়, তারা এক মিনিটেরও কম সময় আগে সতর্কবার্তা দিয়েছে, কিন্তু এতো কম সময়ে সেখান থেকে উড়োজাহাজটির পক্ষে বের হওয়া সম্ভব ছিল না।

Reneta

তারা জানায়, ইসরায়েলের উড়োজাহাজগুলো একের পর এক ওই এলাকার উড়োজাহাজ ও সামুদ্রিক জাহাজের জন্য ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে চলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলসিরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই প্রধানমন্ত্রীর কণ্ঠেই সম্পর্ক উন্নয়নের কথা

পরবর্তী

এক বছরে দারিদ্র্যের হার কমেছে ১ দশমিক ৩ শতাংশ

পরবর্তী

এক বছরে দারিদ্র্যের হার কমেছে ১ দশমিক ৩ শতাংশ

চ্যানেল আই এর ২০ বছরে পদার্পণের লোগো উন্মোচন

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT