চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামগ্রিক রায় যৌক্তিক: শহীদ সিরাজুদ্দীন হোসেনের ছেলে

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৮:৩৪ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৫
বাংলাদেশ
A A

‘মুজাহিদের রায়ে তৃপ্ত বা খুশি কোনোটাই না বলে বলবো ৭১-এর নৃশংসতার উচিৎ শাস্তি হয়েছে। এটা প্রতিশোধ নয়, বিচার।’ আপিল বিভাগে আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকার পর আবেগে না ভেসে যুক্তির ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে জাহীদ রেজা নূর।

সিরাজুদ্দীন হোসেনকে অপহরণ এবং হত্যা মামলায় আলাদাভাবে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তবে সামগ্রিকভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে তার মৃত্যুদণ্ড হওয়ায় সর্বোচ্চ আদালত ওই অভিযোগে আর আলাদাভাবে মৃত্যুদণ্ড রাখেন নি।

কিন্তু এজন্য তার আলাদা কোনো প্রতিক্রিয়া নেই।

জাহীদ রেজানুরের মতে, বাবা সিরাজুদ্দীন হোসেনের অপহরণ ও হত্যায় মুজাহিদকে আলাদাভাবে মৃত্যুদণ্ড না দিয়ে বরং বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়াটা যৌক্তিক হয়েছে।

কারণ হিসেবে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ চালিয়েছিলো আল বদর বাহিনী, যার নেতৃত্বে ছিলেন মুজাহিদ। বুদ্ধিজীবী হত্যার দায়ে মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়ায় ১ নম্বর অভিযোগ অর্থাৎ তার বাবার অপহরণ ও হত্যার বিষয়ে একটি সমন্বিত রায় এসেছে বলেই মনে করেন তিনি।

বুদ্ধিজীবী হত্যা ও মুজাহিদের অপরাধের ব্যাপকতা বোঝাতে পেশায় সাংবাদিক জাহীদ রেজা নূর জার্মানির নুরেমবার্গ ট্রায়ালে নাৎসিবাদী সেমিটিক বিরোধী পত্রিকার সম্পাদক জুলিয়াস ট্রিচারের মৃত্যুদণ্ডের প্রসঙ্গটি উল্লেখ করেন।

ওই সম্পাদকের বিরুদ্ধে জাতিবিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছিলো। মুজাহিদের বিষয়টিকে এর চেয়েও গুরুতর বলে মনে করেন তিনি। কারণ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন এই আলবদর নেতা।

৭১ এ স্বজন হারানো অসংখ্য সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবীর পরিবার আজ মুজাহিদের রায়ে সন্তুষ্ট বলে জানান জাহীদ রেজা নূর। ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ড সমর্থন না করলেও বুদ্ধিজীবী হত্যাসহ একাত্তরে হত্যাযজ্ঞ চালানো খুনিদের সর্বোচ্চ শাস্তিই যৌক্তিক বলে মনে করেন তিনি।

যুদ্ধাপরাধীদের বিচারের পর রাজাকার, আলবদরমুক্ত বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন স্বপ্নের বীজ বোনার সময় এসেছে বলেও মনে করেন শহীদ বুদ্ধিজীবীর এই সন্তান।

ট্যাগ: জামায়াতমানবতাবিরোধী অপরাধমুজাহিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ মুহূর্তের গোলে আবার ড্র

পরবর্তী

বৃষ্টির বাধা টপকে দু’দলের প্রস্তুতি

পরবর্তী

বৃষ্টির বাধা টপকে দু’দলের প্রস্তুতি

খাদের কিনারে দাঁড়িয়ে জেগে ওঠার অপেক্ষায় আর্জেন্টিনা

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT