চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে বাসচাপায় ১ মোটর সাইকেল আরোহী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ন ১৭, আগস্ট ২০১৯
ঢাকা
A A

নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় বাসচাপায় আলমগীর হোসেন নামে (৩৫) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক আরোহী।

শনিবার দুপুর ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার আর কে টেক্সটাইলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউপি’র গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকার মুসলিম উদ্দিন বেপারীর ছেলে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, মোটরসাইকেল আরোহী দুই ভাই আলমগীর ও হযরত আলী জিরানী বাজার আর কে টেক্সটাইলের সামনে ইউটার্ন নিয়ে নবীনগরের দিকে যাচ্ছিল।

এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী পুষ্প এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহি বাস (নং- ১৪-৬৭০৯) জিরানী বাজার এলাকায় পৌছলে পেছন থেকে ওই মোটরসাইলে চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন নিহত হন এবং হযরত আলীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেখ ফজিলাতুননেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয়েছে।

Reneta

সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল ও বাস জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় বাসের চালক কিংবা সহকারি কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: আরোহী নিহতআলমগীর হোসেননিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

কথা ছিল স্পেনে রিয়ালের ম্যাচ দেখবেন, বিশ্বকাপে নেমে নিলেন ৩ উইকেট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কলেরা টিকার সরবরাহ বৃদ্ধি, তিন বছর পর পুনরায় শুরু ভ্যাকসিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT