সাভারে সুমি আক্তার নামের(২২) এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সাভার পৌরএলাকার তালবাগের সেলিম মিয়ার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সকালে ভাড়া ঘরে ঝুলন্ত অবস্থায় স্থানীয় আল-মুসলিম গার্মেন্টস এর পোশাকশ্রমিক সুমির মৃতদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারী শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর থেকে নিহতের স্বামী সোহেল মিয়া পলাতক রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম কামরুজ্জামান বলেন, কিভাবে ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







