চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মী আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ পূর্বাহ্ন ২৫, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

সাভারের শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ২৯ রাউন্ড গুলি,দুটি ককটেলসহ জামায়াত ও ছাত্রশিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা জেলা বিএনপির সহ সভাপতি সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও পৌর মেয়র সাভার পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহ নেতৃত্বে ঢাকা সাভার ও পাশ্ববর্তী এলাকায় নাশকতা চালাতে তারা পরিকল্পনা করছিলো বলে জানিয়েছে পুলিশ।

গত রাতে শাহীবাগ এলাকায় সাভার মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে বিএনপির ওই এলাকার পৌর কাউন্সিলর মোহাম্মদ আলীর বাড়ির পাশে একটি ছয়তলা ভবনে অভিযান চালায়। ওই সময় বাংলাদেশ ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক শরীফুল ইসলাম, সাভার ৮ নং ওয়ার্ড ছাত্রশিবিরের সম্পাদক জাহাঙ্গীর আলম, জামায়াত কর্মী শহিদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড ছাত্রশিবির কর্মী ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২৯ রাউন্ড গুলি, দুটি ককটেল ও বেশকিছু জিহাদি বই উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে নাশকতার পরিকল্পনার বিষয়টি প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় এ ঘটনায় সাভারের সাবেক বিএনপি দলীয় সাংসদ ডাঃ সালাউদ্দিন বাবুকে গতকাল রাতে রাজধানীর পরীবাগ ও পৌর মেয়র আলহাজ্ব রেফাত উল্লাহকে সকালে সাভার পৌর এলাকার কর্ণপাড়া নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। দুপুরে গ্রেফপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: জামায়াত শিবির কর্মী আটকসাভার
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT