অপরাধ

সাভারের ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের প্রস্তুতি

সাভারের ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের প্রস্তুতি

সাভারের নামাগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা বাড়িতে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে অংশ নিতে ঢাকা থেকে সেখানে পৌঁছেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াত টিম।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান জানান, সোয়াত টিম ঘটনাস্থলে পৌঁছাছে। ওই বাড়িতে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে।

শুক্রবার রাতে নামাগেন্ডা এলাকার সাকিব নামে সৌদি প্রবাসী এক ব্যক্তির ছয় তলা বাড়ি ঘিরে রাখে পুলিশের বিশেষ দল। ওই বাড়ির একটি ফ্লোর থেকে বোমা, বোমা তৈরির সরঞ্জাম, জিহাদী বই ও ল্যাপটপ জব্দ করে পুলিশ।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকার আরেকটি পাঁচ তলা বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির জানালা কেটে জঙ্গি মনিরসহ দু্ই ব্যক্তি পালিয়ে যায় বলে দাবি করে পুলিশ।

সেখান থেকে এক নারীকে গ্রেফতার ও দুই শিশুকে উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…