চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, ঢাকা
A A

সাভারের আশুলিয়ায় বাস চাপায় এক নারী ও তার শিশু সন্তানসহ তিন জন নিহত হয়েছে। রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে স্থানীয় আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বসবাসরত রুহুল মিয়ার স্ত্রী মালেকা বেগম ও তার তিন বছরের মেয়ে ফাতেমাসহ একটি অটোরিকশায় ওই গৃহবধূ আশুলিয়ার নবীনগর এলাকায় একটি কাউন্টারে যাচ্ছিলেন। পরে তাদের অটোরিকশাটি ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছলে পেছন থেকে ছেড়ে আসা কাবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই গৃহবধূ মালেকা বেগম (২২), তার তিন বছরের মেয়ে ফাতেমা ও রিকশা চালক জুয়েল রানা (৪০) নিহত হয়। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।

নিহত ওই গৃহবধূর বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার মিরভীদনাই গ্রামে।

অন্যদিকে ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এছাড়া আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতবাস চাপাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT