চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরের ব্যাপারে ‘সিরিয়াস অ্যাকশনে’ যাবে বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ন ১৪, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

একের পর এক বিতর্কের জন্ম দেয়া সাব্বির রহমানের ব্যাপারে কঠোর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি ফেসবুকে দুই তরুণকে হুমকি দেয়ার অভিযোগ ওঠায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন জাতীয় দলের এ ক্রিকেটার। কঠিন শাস্তির আভাস দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

আসন্ন এশিয়া কাপের জন্য দল গঠনে সাব্বিরের শৃঙ্খলাভঙ্গের ব্যাপারটি প্রভাব ফেলবে কিনা- জানতে চাইলে আকরাম বললেন, ‘নিঃসন্দেহে এ ধরণের সমালোচনার পর আমরা অ্যাকশনে যাবোই। আগে অনেকবার ক্রিকেট বোর্ড গিয়েছে। এবারও সেটা নিয়ে আমরা আলাপ-আলোচনা করবো। সিরিয়াস অ্যাকশনে যাবো। আমরা চাই না কারও জন্য বাংলাদেশ ক্রিকেটের বদনাম হোক।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে সাব্বির সহজ একটি ক্যাচ হাতছাড়া করার পর ভক্তরা সমালোচনা করেন ফেসবুকে। পরে সাব্বির একটি ভিডিও মেসেজে এক তরুণকে হুমকি দেন। যদিও সাব্বির দাবি করেছেন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল।

নারী কেলেঙ্কারি, দর্শককে গালি দেয়া, খেলার চলার সময়ই সাইডস্ক্রিনের পেছনে দর্শক পেটানোর মতো গুরুতর অভিযোগের পর জরিমানা, নিষেধাজ্ঞা, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়াসহ সব ধরণের শাস্তিই পেয়েছেন সাব্বির। সেই রেশ না কাটতেই আবারও সমালোচনার মুখে ‘ব্যাডবয়’ তকমা পাওয়া এ ক্রিকেটার।

ক্রিকেটবোদ্ধারা মনে করেন সাব্বিরের খেলায় অবধারিতভাবেই এসব ঘটনার প্রভাব পড়ছে। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে এই ব্যাটসম্যান করেছেন মাত্র ২৫ রান। পরে সুযোগ পাননি টি-টুয়েন্টি সিরিজে নামার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরাম খানবিসিবিলিড স্পোর্টসসাব্বির রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

রোগীদের এআই ও রোবোটিক চিকিৎসা সহজ করতে বিশেষ উদ্যোগ

এপ্রিল ১৩, ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, পতাকায় মোড়া সুরসম্রাজ্ঞী

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রীর সঙ্গে ধাক্কা নিয়ে মাসুদ অরুন বলেন, সম্পর্ক নষ্ট করার জন্য ভিডিও ছড়ানো হয়েছে

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবরোধ করা এলাকায় জাহাজ ঢুকলে আটক করা হতে পারে: মার্কিন বাহিনী

এপ্রিল ১৩, ২০২৬

ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের ওপর ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT