বাংলাদেশে প্রিমিয়ার লিগ বিপিএলে বরিশাল বুলসের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি২০ সেঞ্চুরি তুলে নিলেন রাজশাহী কিংসের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।
শুধু নিজের নয় প্রথম টি২০ সেঞ্চুরি নয়, এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিরও মালিক হলেন সাব্বির রহমান।
দলীয় মাত্র ২১ রানে দু্ই উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমেই ঝড়ো ইনিংসের আভাস দেন। মাত্র ২৮ বলে তিনটি চার ও চারটি ছয়ে তুলে নেন ফিফটি।
পরের ফিফটি আরো দ্রুত তুলে নেয় সাব্বির। এবার আসে মাত্র ২৫ বলে। ৫৩ বলে সেঞ্চুরিতে পৌঁছাতে ছয়টি চার ও আটটি ছক্কা হাঁকান তিনি।
শেষ পর্যন্ত সাব্বির থামেন ১২২ রানে।মাত্র ৬১ বলে এ ইনিংসে চার ছক্কার মার ছিল সমান সমান নয়টি।










