চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ের পর নিয়ন্ত্রিত বোলিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

সাব্বির রহমানের ঝড়ো ৮০ রানের ওপর ভর করে শ্রীলঙ্কাকে জয়ের জন্য ১৪৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। তার জবাবে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৯৮ রান।

মুস্তাফিজের পর মাশরাফির আঘাত। মাশরাফিকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে সাব্বির তালুবন্দী হন মেলিন্ডা। তার বিদায়ে এখন ক্রিজে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস এবং ধানুশ সানাকা।

১৪তম ওভারে থিসারা পেরেরাকে ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান কাটার বয় মুস্তাফিজ। তার বলে পেরেরা এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন।

জয়সুরিয়ার সঙ্গে ৫৬ রানের পার্টনারশিপ গড়ে ফেরেন চান্দিমাল। চান্ডিমাল মাহমুদউল্লাহর বলে সীমানার কাছে নুরুল হাসানের হাতে ক্যাচে দিয়ে ফেরার এক রান বাদেই সাকিবের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক সেট ব্যাটসম্যান জয়সুরিয়া। চাডিন্ডমাল করেন ৩৭ এবং জয়সুরিয়ার ব্যাট থেকে আসে ২৬ রান।

শুরুতেই তিলেকারত্নে দিলশানকে ফিরিয়ে টাইগারদের সাফল্য এনে দিয়েছেন সাকিব আল হাসান।  সাকিবের বল তুলে মারতে গিয়ে মিড অফে সৌম্য সরকারের তালুবন্দী হন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১২ রান।

মাত্র দুই রানের মধ্যে ২ উইকেট হারানো বাংলাদেশ একটা পর্যায়ে ২৬ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসে। কিন্তু এরপরই সাব্বির-সাকিবের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাদের জুটি থেকে আসে ৮২ রান। যা টি২০তে বাংলাদেশের নবম সর্বোচ্চ।

ম্যাচের শুরুতেই মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু স্কোর বোর্ডে কোন রান যোগ না হতেই মোহম্মদ মিথুনকে ফিরিয়ে লঙ্কানদের প্রথম সাফল্য এনে দেন অ্যাঞ্জেলো ম্যাথুস। আমিরাতে বিপক্ষে ৪৭ রান করে লড়াইয়ের পুঁজি এনে দেওয়া মিথুন আজ ফেরেন শূন্য রানে।

মিথুনের পর লঙ্কানদের দ্বিতীয় শিকার সৌম্য সরকার। রানের খাতা খোলার আগেই তাকে ফেরান নুয়ান কুলাসেকারা। স্কোর বোর্ডে রান তখন মাত্র ২।

পঞ্চম ওভারে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকুর রহিম। ফেরার আগে তিনি সাব্বিরের সঙ্গে ২৪ রানের পার্টনারশিপ গড়েন। যদিও তাতে তার অবদান মাত্র ৪ রান।

এরপরই সাকিবের সঙ্গে ৮২ রানের জুটি গড়ে দাশমাথ চামিরার শিকার হয়ে ফেরেন সাব্বির। ৫৪ বল থেকে ৮০ রানের ইনিংসটিতে ছিলো ১০টি চার এবং ৩টি ছয়ের মার।

সাব্বিরের পর চামিরার দ্বিতীয় শিকার সাকিব। তবে ফেরার আগে ৩৪ বল থেকে তিনি খেলেন সময় উপযোগী ইনিংস।  এরপর মাহামুদউল্লাহর ১২ বলে ঝড়ো ২৩ রানে ১৪৭ রানে থামে বাংলাদেশের ইনিংস।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট পান দাশমাথ চামিরা।

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ের পর নিয়ন্ত্রিত বোলিং

পরবর্তী

সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ের পর নিয়ন্ত্রিত বোলিং

পরবর্তী

সাব্বিরে কাঁপলো লঙ্কা

সাব্বিরে কাঁপলো লঙ্কা

সর্বশেষ

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT