চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরকে ৬ মাস নিষিদ্ধের সুপারিশ, সৈকতকে সতর্কবার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
সাব্বির রহমান

সাব্বির রহমান

বারবার শৃঙ্খলাভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বির রহমানকে ৬ মাস নিষিদ্ধ করার সুপারিশ করেছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতকে ব্যক্তিগত ঝামেলার জন্য সতর্ক করা হয়েছে।

শনিবার দুই ক্রিকেটারের শুনানি শেষে এ তথ্য জানান বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।

সাব্বিরকে নিষিদ্ধের সুপারিশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে পাঠানো হবে শনিবারই। সেটি অনুমোদন হলেই শাস্তি শুরু হবে অতিসম্প্রতি ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে ফেরা এ ব্যাটসম্যানের।

সাব্বিরকে নিষিদ্ধ করার ইঙ্গিত মিলছিল কিছুদিন থেকেই। বিসিবির দায়িত্বশীলদের কথায় উঠে আসছিল সাব্বিরের লাগামহীন অসদাচরণের বিষয়টিতে বোর্ডের বিব্রত হওয়ার কথা। বারবার শৃঙ্খলাভঙ্গের দরুণ বোর্ড কঠোর হতে যাচ্ছে, গত বৃহস্পতিবার মিরপুরে জরুরী সভা শেষে এমন ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতিও। নাজমুল হাসান তখন জানান, এশিয়া কাপের দল থেকে সাব্বিরের বাদ পড়া শৃঙ্খলাভঙ্গের ফসল।

গত বছর খেলার মাঠেই এক দর্শককে পেটানোর দায়ে চলতি বছরের ১ জানুয়ারি সাব্বিরকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এছাড়া ২০ লাখ টাকা জরিমানা করা হয়, সঙ্গে ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।

গত ২ বছরে বেশ আরও কয়েকটি বিতর্কের জন্ম দিয়েছেন সাব্বির। নারী ঘটিত ব্যাপারের পাশাপাশি ক্রিকেট মাঠে আরেক ক্রিকেটারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন ফেসবুকে এক ভক্তের সঙ্গে বিবাদে জড়ানো ও তাকে হুমকি দেয়ায় নতুন করে আলোচনায় আসেন।

Reneta

অন্যদিকে মোসাদ্দেক পড়েছেন পারিবারিক ঝামেলায়। সম্প্রতি জাতীয় দলের এ ক্রিকেটারের নামে যৌতুকের মামলা করেছেন তার স্ত্রী। মোসাদ্দেক যদিও দাবি করেছেন, তিনি নিয়ম মেনেই স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন এবং আর্থিক ঝামেলা মিটিয়ে দেবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিবিলিড স্পোর্টসসাব্বিরসৈকত
শেয়ারTweetPin

সর্বশেষ

এ বছর রোজার সময় কেমন হবে? কোন দেশে কত ঘণ্টা রোজা?

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT