চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরকে ফিরে পাওয়ার আশায় পরিবার

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
৪:১৫ অপরাহ্ন ২৬, মে ২০১৫
বাংলাদেশ
A A

১৩ মাস আগে সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া সাব্বির হাসানকে খুঁজে পাওয়ার দাবি করেছে তার পরিবার। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে উদ্ধার বাংলাদেশিদের মধ্যে তাদের সন্তানও রয়েছে বলে মনে করছেন তারা। উদ্ধার হওয়া বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ওই পরিবার।

সাব্বিরের মা ছেলে ফিরে পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করে বলেন, আমি আল্লাহর কাছে আঁচল পেতে সব সময় দোয়া করেছি, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। আমার বিশ্বাস আল্লাহ যে ছেলেকে আমাকে দিয়েছেন তাকে এভাবে আমার কাছ থেকে কেড়ে নিতে পারেন না। ছেলেকে ফিরে পেলে, তাকে নিয়ে ওমরাহ হজ্জ্ব করার কথাও জানান তিনি।

১৩ মাস আগে সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে হারিয়ে যায় সাব্বির। তখন থেকে তিনি আশায় বুক বেধেছেন। সময় গড়িয়েছে অনেক। ছেলের খোঁজে কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসনে যোগাযোগ কিছুতেই কোনো ফল হয়নি।

হঠাৎ এক সকালে পত্রিকা দেখে চমকে ওঠেন তারা। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সমূদ্র উপকূলে উদ্ধার হওয়া যে বাংলাদেশি ও রোহিঙ্গাদের ছবি ছাপা হয়েছে তাদের মধ্যে সাব্বির।

নির্যাতন-নিপীড়ন-অবহেলায় চেহারা অনেকটাই বিকৃত হয়ে গেলেও মায়ের চোখ এড়িয়ে যেতে পারে না ছেলের মুখ।

এ প্রসঙ্গে সাব্বিরের মা বলেন, মায়ের চোখ কখনও ভুল করতে পারে না। আমি একবার দেখেই চিনতে পেরেছি এটাই আমার হারিয়ে যাওয়া ছেলে।

Reneta

এরপর ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাসসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেছেন তারা। কিন্তু তেমন কোনো ইতিবাচক সাড়া পাননি এখনও।

সাব্বিরকে ফিরিয়ে আনার দ্বায়িত্ব এখন সরকারের উল্লেখ করে সাব্বিরের বাবা বলেন, আল্লাহ যখন ১৩ মাস পরে আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে। তখন কেউ আমাদের থেকে তাকে দূরে রাখতে পারবে না। এখন দ্বায়িত্ব সরকারের আমার ছেলের মতো যারা উদ্ধার হয়েছে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে।

সাব্বিরের বাবা-মার ধারণা, সমুদ্র সৈকত থেকে অপহরণ করা হয়েছে তাদের সন্তানকে। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা সাব্বিরের শখ ছিলো ফটোগ্রাফি। সাব্বিরসহ ৬ বন্ধু মিলে সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে নিখোঁজ হন ২০১৪’র ১৪ এপ্রিল। পরে সমুদ্র থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি সাব্বির ও তার বন্ধু উদয়ের।

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ অভিবাসীমানব পাচারসাব্বির
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারের আকার ছোট হবে, কমবে মন্ত্রনালয়ের সংখ্যা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাভালনির মৃত্যুতে ‘ব্যাঙের বিষ’ ব্যবহার, রাশিয়াকে দায়ী করছে যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে বাংলাদেশিদের ব্যবসা বৃদ্ধি, শক্তিশালী হচ্ছে রেমিট্যান্স

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

যে পরিকল্পনায় পাকিস্তানকে হারিয়েছে ভারত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সৌদিসহ বিভিন্ন দেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT