চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরকে ঘিরে মাশরাফীর অনেক আশা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:২০ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শৃঙ্খলাভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা সাব্বির রহমানের শাস্তির মেয়াদ শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। তার আগেই নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলে ফেলবে বাংলাদেশ। শাস্তির মেয়াদ কমে না এলে আসন্ন ওয়ানডে সিরিজেও সাব্বিরের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই। তবে বিপিএলে ৮৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে মাশরাফী বিন মোর্ত্তজার আস্থা ফিরে পেয়েছেন সিলেট সিক্সার্সের ব্যাটসম্যান। তাকে ঘিরে বাড়ছে টাইগার অধিনায়কের প্রত্যাশাও।

সাব্বিরের ব্যাটিং প্রতিভা নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। তবে নিষিদ্ধ হওয়ার আগে ছিল ফর্মহীনতা। মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে শাস্তি পেয়েছেন বেশ কয়েকবার। ব্যক্তিজীবনে কতটা পাল্টেছেন সাব্বির সেটি নিয়ে এখনই মন্তব্য করতে চাইলেন না মাশরাফী। তবে তাকে ঘিরে প্রত্যাশা যে অনেক উঁচুতে, সেটি প্রকাশ পেল ওয়ানডে অধিনায়কের কথায়।

‘এখনও বলার মতো কিছু বলব না (সাব্বিরের আচরণে পরিবর্তন নিয়ে)। তবে শেষ ম্যাচে আমাদের সাথে যে ইনিংসটা (৫১ বলে ৮৫) খেলেছে, যখন জাতীয় দলে নেয়া হয়েছিল, ওর যে এই সামর্থ্য আছে এমন টাইপের ক্রিকেট খেলতে পারার, সেজন্যই। ওর থেকে আসলে প্রত্যাশা অনেক। আশা করি ও সেভাবেই খেলা চালিয়ে নেবে।’

বিপিএল শেষ করেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট। আগামী ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে ওয়ানডে দিয়ে শুরু হবে কিউইদের সঙ্গে টাইগারদের মাঠের লড়াই। ওয়ানডে সিরিজের জন্য বুধবার ঘোষণা করা হবে বাংলাদেশের স্কোয়াড।

খুলনা টাইটানসের বিপক্ষে ১৮২ রান তাড়া করে জয় পাওয়ার পর রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফী আসেন সংবাদ সম্মেলনে। সেখানে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল নিয়েও কথা ওঠে। বিপিএলে যাদের পারফরম্যান্স ভালো লেগেছে তাদের নাম ধরে জানালেন, সুযোগ দেখছেন তাদের মধ্যে কারও কারও বাংলাদেশ দলে খেলার।

Reneta

‘আমার মনে হয় তাসকিন ভালো করছে, শফিউল ভালো করছে। একটা ম্যাচে সাব্বির ভালো করেছে। ও যদি এখন পারফর্ম করে যেতে পারে, ওভারঅল যদি দেখেন তাহলে খুব বড় পরিবর্তন আসার কথা না (ওয়ানডে দলে)। কিছু জায়গা আছে এরা যদি ভালো করে সুযোগ থাকবে। আরও তো টুর্নামেন্ট বাকি আছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬মাশরাফীলিড স্পোর্টসসাব্বির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সহিংসতা ও যৌন সহিংসতা বৃদ্ধি: একটি কাঠামোগত বিশ্লেষণ

মে ২৫, ২০২৬

‘আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না’

মে ২৫, ২০২৬

আড়াই বছর পর জিকো, সান মারিনোর বিপক্ষে প্রাথমিক দলে যারা

মে ২৫, ২০২৬

ঈদযাত্রায় সময়মতো ছাড়ছে ট্রেন, বাসেও নেই বাড়তি চাপ

মে ২৫, ২০২৬

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT