চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে খুঁজছে পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজির ভুট্টো হত্যা মামলায় সাবেক স্বৈরশাসক পারভেজ মুশাররফকে খুঁজছে পুলিশ

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাবেক চেয়ারপারসন এবং দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় পাকিস্তানের সাবেক স্বৈরশাসককে পারভেজ মোশাররফকে পলাতক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদ বিরোধী এক আদালতের রায়ে এ ঘোষণা দেয়া হয়। এ সময় এই মামলায় গ্রেফতার হওয়া পাঁচ জনকে জামিন দেয়া হয় এবং দুই পুলিশ কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার জন্য কারাদণ্ড দেয়া হয়।

২০০৭ সালের ডিসেম্বরে এক নির্বাচনী সমাবেশে বেনজির ভুট্টোকে গুলি ও আত্মঘাতী বোমা হামলা করে হত্যা করা হয়। ২০১১ সালে এই হত্যা মামলায় পারভেজ মোশাররফের নাম যুক্ত করা হয়। এরপরই তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিচারকরা এই মামলায় স্বাক্ষ্য প্রমাণের অপ্রতুলতার কথা বলে অসন্তোষ প্রকাশ করেন।

জেনারেল মোশাররফ স্বেচ্ছা নির্বাসনে এখন দুবাইতে আছেন। তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। তিনি এই ঘটনার সঙ্গে তার কোনো ধরণের সংশ্লিষ্টতা বিষয় অস্বীকার করেছেন। তার সরকার এই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তান তালেবান প্রধান বায়তুল্লাহ মাসুদকে দায়ী করে। তবে মেহসুদ এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা অস্বীকার করেন।

পাকিস্তান তথা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাবশালী ভুট্টো পরিবারের সন্তান বেনজির ভুট্টো দুইবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন। জুলফিকার আলি ভুট্টোর মেয়ে বিশ্বে ‘ডটার অব দ্য ইস্ট’ নামে খ্যাত। ২০১০ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনকে সামনে রেখে বেনজিরের হত্যাকাণ্ড ঠেকানো যেত, কিন্তু মোশাররফের সরকারের পক্ষ থেকে তাকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপারভেজ মুশাররফবেনজির ভুট্টো
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT