বিনোদন

সাবেক স্ত্রীর বিয়েতে দাওয়াত পাননি ব্লুম

সাবেক স্ত্রীর বিয়েতে দাওয়াত পাননি ব্লুম

অরল্যান্ডো ব্লুম ও মিরান্ডা কের

হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম দাওয়াত পাননি তার সাবেক স্ত্রী মিরান্ডা কের বিয়ের অনুষ্ঠানে। সম্প্রতি ব্লুম রেডিও এক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

মিরান্ডার সঙ্গে ব্লুমের বিবাহ বিচ্ছেদ হয় ২০১৩ সালে। কিন্তু তারপরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের মাঝে। তাদের ঘরে ‘ফ্লিন’ নামে ছয় বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে।

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ছবিতে অভিনয় করা ৪০ বছর বয়সী তারকা ব্লুম জানান, মিরান্ডা তার বিয়েতে দাওয়াত করলে অবশ্যই তিনি অংশগ্রহন করতেন। আর নতুন দম্পতির জন্য শুভকামনাও জানাতেন।

মিরান্ডা কের একজন অষ্ট্রেলিয়ান মডেল। তিনি নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন স্নাপচার্টের প্রতিষ্ঠাতা ইভান স্পিজেলের সঙ্গে। মিড-ডে।

বিষয়:অরল্যান্ডো ব্লুম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…