বাংলাদেশ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশের রাজনীতির দুই নেতার ছবি, পুরুষ ও নারী, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দুই জনপ্রিয় রাজনৈতিক নেতা, পুরুষ ও নারী, পেশাদার পোশাক পরা, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাষ্ট্রপতি মরহুমের বিদেহি আত্মার জন্য মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সাবেক রাষ্ট্রপতি ও প্রাক্তন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ১৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আব্দুল হামিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…