চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বয়স্ক পুরুষের ছবি, চশমা পরা, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস আর নেই। শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান: তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে বনানীর বাসভবন থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Banglabid

১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তৎকালীন সংসদে রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুর রহমান বিশ্বাস। তিনি বরিশাল জেলার শায়েস্তাবাদে ১৯২৬ সালে পয়লা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।

শহরের স্কুল ও কলেজে শিক্ষা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) ও এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৫০-এর দশকে আইন পেশায় যোগদান করেন আবদুর রহমান বিশ্বাস। ১৯৬২ এবং ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান আইন সভার সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

সাবেক এই রাষ্ট্রপতি ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত পূর্ব পাকিস্তানের সংসদীয় সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তিনি পাকিস্তান প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতিসংঘের ২২ তম অধিবেশনে যোগদান করেন।

Reneta

মুক্তিযুদ্ধকালে তিনি স্বাধীনতার বিরোধী ছিলেন। তার আনুগত্য ছিল পাকিস্তান সরকারের প্রতি। তিনি ১৯৭৪ এবং ১৯৭৬ সালে দু’বার বরিশাল বারের সভাপতি নির্বাচিত হন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাসকিনময় নাঈমা

পরবর্তী

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের উপর চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের উপর চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র

নিরাপত্তা ও তদন্তের জন্য পুলিশ ও তদন্তকারীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক সন্ত্রাসের ঘটনায় আতঙ্ক বোধ করছি

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT