আপিল বিভাগের সাবেক বিচারপতি ও মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান আমিরুল কবীর চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। বার্ধক্যজনিত সমস্যায় গত ২৫ মার্চ থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে তার ফুসফুসে ইনফেকশন দেখা দেয়। মঙ্গলবার রাতে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার বাদ জোহর চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাঁও আবাসিক এলাকার জামে মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজার পর পাশের কবরস্থানে দাফন করা হবে তাকে।










