চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক নাম্বার ওয়ান প্লিসকোভাকে হারাল ২২৭-এ থাকা জিনজিয়ান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ন ২৭, মে ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

অধিকাংশ টেনিস ভক্তরাই লিওনিয়া জিনজিয়ানের নামই শোনেননি। মেয়েদের এককের ২২৭তম র‍্যাঙ্কিংয়ে থাকা এই খেলোয়াড় একটি মেজর ট্রফি ছাড়া আগে কখনো কোনো ট্যুর-লেভেল ইভেন্টের ড্রতে খেলেননি। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এ থাকা কারোর বিরুদ্ধে নামেননি কোর্টে।

তবে চলতি সপ্তাহে পাল্টে গেছে দৃশ্যপট। জিনজিয়ানের নাম মনে রাখার সময় এবার এসে গেছে। সাবেক নাম্বার ওয়ান ও বর্তমানে র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকা ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন। ২৬ বর্ষী ফ্রেঞ্চ গার্ল কেটেছেন তৃতীয় রাউন্ডের টিকেট।

বৃহস্পতিবার রোলাঁ গারোঁয় হওয়া ম্যাচে চেক রিপাবলিকের প্লিসকোভাকে ৬-২ ও ৬-২ গেমে হারিয়ে জিনজিয়ান ক্যারিয়ারে এখন পর্যন্ত সব চেয়ে বড় জয়টি পান।

এর আগে র‍্যাঙ্কিংয়ের ৪৫তম স্থানে থাকা স্প্যানিশ খেলোয়াড় নুরিয়া পারিজাস দিয়াজকে প্রথম রাউন্ডে হারিয়েছিলেন জিনজিয়ান।

অথচ একসময় হাঁটুর ইনজুরির কারণে তার ক্যারিয়ারই হুমকির মুখে পড়েছিল। কিছু সময় খেলা থেকে দূরে থাকার পর কলেজ পর্যায়ে খেলার সিদ্ধান্ত নেন। আরকানসাসে যাওয়ার আগে তিনি বেলরেতে নতুন মৌসুম খেলেছিলেন। ফ্লোরিডার বোকা রাটনের একটি স্কুলে দ্বিতীয় বিভাগে খেলেন জিনজিয়ান।

সেই প্রসঙ্গ টেনে প্লিসকোভাকে হারানোর পর এক প্রতিক্রিয়ায় ফ্রেঞ্চ গার্ল বলেন, ওই মৌসুমের পরে আমি ভাবছিলাম হয়তো আমার যাওয়ার চেষ্টা করা এবং কয়েকটি আইএফটি (টুর্নামেন্ট) খেলার চেষ্টা করা উচিৎ। এটা আসলেই কাজে দিয়েছিল, কারণ আমি সেমিফাইনালে উঠেছিলাম। আমি ঠিকঠাক ছিলাম। আমি যদি যথেষ্ট কঠোর অনুশীলন করি, নিজের ছন্দে ফিরি, হয়তো এটা কাজে দেবে।

Reneta

আগামী শনিবার তৃতীয় রাউন্ডে রোমানিয়ার ৩১ বর্ষী ইরিনা-ক্যামেলিয়া বেগুর বিপক্ষে খেলবেন জিনজিয়ান। এই ম্যাচ জিতলে তিনি ২২৭ থেকে এক লাফে র‍্যাঙ্কিংয়ের ১৪৮তম স্থানে চলে আসবেন।

এদিকে দ্বিতীয় রাউন্ডে জয়ের চেয়েও ভিন্ন এক কাণ্ড ঘটিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ইরিনা-ক্যামেলিয়া। প্রথম সেটে রাশিয়ার একেতেরিনা আলেকজান্দ্রোভার কাছে ৭-৬ (৭-৩) ব্যবধানে হারেন। পরের সেটে ৬-৩ ব্যবধানে জিতে খেলায় ফেরেন। তৃতীয় সেটে একপর্যায়ে মেজাজ হারিয়ে র‍্যাকেট ছুঁড়ে মারেন। সেটি দর্শকসারিতে বসে থাকা এক শিশুর মুখে আঘাত করে। ব্যথায় শিশুটি কাঁদতে শুরু করে। সাময়িকভাবে বন্ধ হয় খেলা।

পরে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন বিবৃতিতে জানায়, শিশুটি বেশ ভয় পেলেও তার পাওয়া আঘাত গুরুতর নয়।

খেলা শেষে ইরিনা-ক্যামেলিয়া বেগু শিশুটির সঙ্গে ফটো তোলেন। এমন কাণ্ড নিয়ে তিনি বলেন, এটা আমার জন্য বিব্রতকর মুহূর্ত। আমি শুধু ক্ষমা চাই। পুরো ক্যারিয়ারে আমি এরকম কিছু করিনি এবং আমার সত্যিই খারাপ লাগছে এবং দুঃখ বোধ করছি৷ আবারো বলছি, এ ঘটনার জন্য দুঃখিত। এটা নিয়ে কথা বলতে চাই না।

মেয়েদের এককের আরেক খেলায় অ্যালিসন রিস্ককে ৬-০ ও ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে উঠে টানা ৩০ জয়ের কীর্তি গড়েছেন পোলিশ তারকা ও বর্তমান নাম্বার ওয়ান ইগা সুয়েটেক। এর আগে ২০১৩ সালে সেরেনা উইলিয়ামসের টানা ৩৪ ম্যাচ জিতেছিলেন।

ছেলেদের এককে সার্বিয়ার লাসলো ডিজেরেকে ৬-৩,৬-৪ ও ৬-৩ ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছেন র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা রুশ স্টার ড্যানিল মেদভেদেভ।

র‍্যাঙ্কিংয়ের চারে থাকা গ্রিকম্যান স্টেফানোস সিৎসিপাস ১৩৪তম স্থানে থাকা চেক রিপাবলিকের জেডেনেক কোলারের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন। প্রথম সেট অনায়াসে ৬-৩ ব্যবধানে জিতলেও পরের তিন সেটে টাইব্রেকারের পাল্লায় পড়েন। দ্বিতীয় সেট ৭-৬ (১০-৮) এ জেতার পর তৃতীয় সেটে ৭-৬(৭-৩) ব্যবধানে হারেন। চতুর্থ সেটে ৭-৬ (৯-৭) ব্যবধানে জিতে পরের রাউন্ডে যান।

Jui  Banner Campaign
ট্যাগ: ইগা সুয়েটেকপ্লিসকোভাফ্রেঞ্চ ওপেনমেদভেদেভলিড স্পোর্টসসিৎসিপাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT