নাটোরের সিংড়ার পারসাঐল গ্রামের মুক্তিযোদ্ধা-সাবেক সেনা সদস্য ননী গোপাল কুন্ডু (৭০) ও তার স্ত্রী চিত্রা রাণী কুন্ডু(৫৫)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে এলাকাবাসীরা বাড়ির ভিতরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, রোববার ভোরে দুর্বৃত্তরা ননী গোপালের বাড়িতে প্রবেশ করে। শয়ন কক্ষে প্রবেশ হাত-পা বেধে স্ত্রীসহ ননী গোপালকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেনা বাহিনী থেকে অবসরের পরে ননী গোপাল ঠিকাদারির কাজ করতেন।
কী কারনে ওই মুক্তিযোদ্ধা-সাবেক সেনা দম্পতিকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেন সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল।







