চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক আমলাদের সামনে বিএনপি-জামায়াতের আচরণ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

দেশের গণতান্ত্রিক পালাবদলে ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন: প্রথমবার ক্ষমতায় এসে আমিই প্রথম সংবিধান সম্মতভাবে ক্ষমতা হস্তান্তর করেছি। পরে যারা ক্ষমতায় এসেছিলো সরকারি কর্মকর্তা-আমলাদের সঙ্গে বিরুপ আচরণ শুরু করে। ২০০১’র ১৫ জুলাই শপথ অনুষ্ঠানে গিয়ে জানতে পারি একসঙ্গে ১৩ জন সচিবকে ওএসডি করা হয়েছে।

আদেশ না জেনে গণভবনে দায়িত্ব পালন করতে আসা এসকল প্রজাতন্ত্রের সেবককে সেদিন গণভবনে থেকে ফিরে যাওয়ার ব্যবস্থাও করা হয়নি।

শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে প্রশাসনের তিন শতাধিক সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার সংহতি প্রকাশ অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, এটা যে শুধু অসামরিক প্রশাসনে হয়েছে তেমন না সামরিক প্রশাসনেও হয়েছে। ওদের (বিএনপি নেতৃত্বাধীন সরকার) হিসেব ছিল- আমরা যাদের প্রমোশন দিলাম। প্রমোশন পাওয়াটাই তাদের অপরাধ ছিলো। এমন অনেকের ওএসডি দিয়েছিলো যাদের চাকরির বয়স ২৫ বছর হয়নি। এমন অনেক আছে যাদের শেষ দিন পর্যন্ত কোনো কাজ করতে দেওয়া হয়নি। এমন একটা প্রতিহিংসা পরায়ন ছিলো ওই বিএনপি নেতৃত্বাধীন সরকার।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংহতি প্রকাশ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তাদের মধ্যে সাবেক মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সচিবসহ বিভিন্ন কমিশনের চেয়ারম্যান ও সদস্য রয়েছেন ৫৭ জন, সাবেক রাষ্ট্রদূত নয়জন, সাবেক অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব রয়েছেন ৭৫ জন। এছাড়াও স্বাস্থ্য ক্যাডারের ১৪ জন, শিক্ষার ১৪ জন, প্রকৌশলী ২৭ জন, বন ও ডাক বিভাগের ১১ জন, পুলিশ ১০ জন, কর ও তথ্যের ১১ জন, কৃষি ক্যাডারের ৬৭ জন এবং টেলিকম, শুল্ক ও আবগারি, অডিট ও একাউন্টস, রেলওয়ে, খাদ্যের ১১ জনসহ মোট ৩০৭ জন রয়েছেন।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, জনতার মঞ্চ কেন করা হয়েছিলো? জনগণের ভোট ও ভাতের অধিকার রক্ষার জন্য। কারণ ১৯৯৬ সালে যে নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ ছিলো না । সারাদেশে আর্মি দিয়ে বলতে গেলে একেবারে জনশূন্য অবস্থায় ভোটের বাক্স ভরে দিয়ে একটা ঘোষণা দিয়ে দেওয়া হলো যে তারা জিতে গেছে। স্বাভাবিকভাবেই এটা তো জনগণ মেনে নিতে পারে না। একটা দেশের এটা কখনোই হতে পারে না। জনগণ যখন দেখেছে তাদের ভোট দেওয়া অধিকার ছিল না । সমগ্র বাংলাদেশের মানুষ এক হয়ে গেলো যে এই নির্বাচন আমরা মানি না। ফলে খালেদা জিয়াকে দেড় মাসের মধ্যে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়। ভোটের মাধ্যমে ক্ষমতায় এলে তাদের এই অবস্থা হতো না।

Reneta

তিনি বলেন, এরপর যখন আবার নির্বাচন হলো। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় এলো তখন তারা আবার ক্যু শুরু করতে থাকে। একটা ক্যু দিয়ে আরেকটা ক্যু সমাধান হয় না বলেই আমরা সেটা চাইনি। আমরা চেয়েছি গণতন্ত্র। গণতন্ত্র ধারা অব্যাহত থাকুক। আবার আমাদের সংগ্রাম করতে হলো। সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলাম। কিন্তু তারা প্রতিশোধটা নিলো সবার উপর। যেমন, আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে একটি ছোট্ট শিশুও বাদ যায়নি। তাদের অত্যাচার থেকে।

বঙ্গবন্ধু কন্যা বলেন, কিন্তু ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত যারা ক্ষমতায় ছিলো তারা দেশকে অনেক পিছিয়ে নেয়। সেখান থেকে ২০০৮ সালে যখন নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসি তখন অনেক ক্ষেত্রে উন্নয়ন করি। একটি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ার জন্য কাজ করতে থাকি।

এবারও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার জন্য আমরা পথ তৈরি করছি। অনেক অপমানের পরও আমরা যারা আমাদের সঙ্গে সংলাপের প্রস্তাব দিয়েছে আমি তাদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন সংলাপ করি। তাদের বক্তব্য শুনি।

বিএনপির চরিত্র কেমন তাতো আমরা দেখেছি। আন্দোলনের নামে কীভাবে নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে। আর আমরা কীভাবে দেশের জন্য কাজ করেছি। শুধু উন্নয়ন করলেই হয় না। মানুষকে তা মনে করিয়ে দিতে হয়। আপনারা ভোটারদের তা মনে করিয়ে দিতে হয়। তারপরও যদি কেউ ভোট না দেয় নাই। জনগণ যাদের ভোট দিবে তারা ক্ষমতায় আসবে।

এখানে অধিকাংশ সকল আমি চিনি। বিশেষ করে ৯৬ সালে যখন সরকার গঠন করি তখন অনেকেই আমার কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অবসরে গেলেও অনেকে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। খুব ভাল লাগছে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে।

শেখ হাসিনা বলেন, ২০০৮ এ ইশতেহারের দিয়েছিলাম দিন বদলের সনদ। ত্তত্বাধায়ক সরকারের সমালোচনা করার কারণে আমাকে জেলে নেওয়া হয়। সেখানে বসে আমি লিখেছিলাম ক্ষমতায় এলে আমরা কী কী করবো। যদিও জানতাম না আমার কী হবে। আমরা নির্বাচন করতে পারবো কি না। তারপরও ভবিষ্যতের জন্য আমার আমাদের রূপরেখা তৈরি করি। তৈরি করি দিন বদলের সনদ। দিন বদলের সনদের বাস্তবায়নের দিকে আমর এগুচ্ছি। যতটুকু না দারিদ্রের হার একেবারে কমাতে না পারবো ততদিন আমাদের কাজ চালিয়ে যেতে হবে। ঠিক সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো পদ্মা সেতু সেই পদ্মা সেতুর কাজ আমরা করে যাচ্ছি। আমরা আসলে আমাদের ভাগ্য বদলাতে চাই।

এসময় তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ দায়িত্বে নিজেদের এলাকার মানুষকে বর্তমান সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরতে বলেন। সেই সঙ্গে আওয়ামী লীগের জন্য ভোট চাওয়ার জন্য তিনি আহবান জানান।

তিনি বলেন, যখনই মনে করবেন চলে আসবেন। নিজের অভিব্যক্তি প্রকাশ করবেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। আমরা চাই না স্বাধীনতার পরাজিত শক্তি, খুনির দল পুনরায় ক্ষমতায় আসুক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগ সভাপতিএকাদশ জাতীয় নির্বাচনগণভবনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু আমদানির প্রয়োজন নেই: কৃষি প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT