চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবিনা ইয়াসমিনের অন্যরকম জন্মদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৬
বিনোদন
A A

বাংলাদেশের সঙ্গীত অঙ্গণের কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ ৪ সেপ্টেম্বর। কোকিল কন্ঠি গায়িকা এবারের জন্মদিনটি একটু অন্যরকমভাবে পালন করছেন।

জন্মদিন পালনের বিষয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আজকের জন্মদিনটি আমার কাছে ভীষণ অন্যরকম, কারণ সুবিধাবঞ্চিত ছোট শিশুদের সঙ্গে জন্মদিনটি উদযাপন করছি। সকাল থেকেই এ শিশুগুলো আমার বাসায় এসেছে, ওরা আমার জন্য নাচ-গান করছে। সত্যিই বাচ্চারা আজ আমাকে আনন্দ দিয়েছে।

ছোট বেলার জন্মদিনের স্মৃতি নিয়ে জানতে চাইলে সাবিনা ইয়াসমিন বলেন, ছোটবেলায় জন্মদিন নিয়ে ভীষণ হৈ চৈ করতাম। কখন উপহার আসবে, কেক আসবে তা নিয়ে। জন্মদিনে খুব মজা হতো। আসলে জীবনের সঙ্গে সঙ্গে সমস্ত আনন্দ-মজা পরিবর্তন হয়। এখন যেমন, আত্মীয়-স্বজন কাছের মানুষদের নিয়েই উদযাপন করা হয়।

আজকে কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে হাজারো কালজয়ী গানের শিল্পী বলেন, তেমন কোনো পরিকল্পনা নেই। সন্ধ্যায় বাসায় আত্মীয়-স্বজন আসবে। মেয়ে আসবে আর কাছের কিছু বন্ধু-বান্ধব আসবে, ওদের সঙ্গে একটু সময় কাটাব।

গানের ক্যারিয়ার ও নতুন গান বিষয়ে সাবিনা ইয়াসমিন বলেন, শহীদ আলতাফ মাহমুদের গান দিয়েই আমার সিনেমায় গান করা। তার কিছু জনপ্রিয় গান আমি গেয়েছিলাম। তাই তাকে স্বরণ করে সেইগুলোকে আবার নতুন করে একটি মিউজক ভিডিও নির্মাণ করছি। এছাড়া দেশে-বিদেশে সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্যে শো করছি।

বর্ণাঢ্য জীবনের প্রাপ্তি সর্ম্পকে তিনি বলেন, এতো গান গেয়েছি, কোটি মানুষের ভালোবাসা পেয়েছি, মরণের কাছ থেকে ফিরে এসেছি আমার মনে হয় আর কোনো কিছু পাওয়ার নেই। শুধু একটিই চাওয়া এই সুবিধাবঞ্চিত শিশুরা যেন সমাজে আর দশটা শিশুর মত ভালোভাবে মানুষ হয়ে বেঁচে থাকতে পারে।

Reneta

১৯৫৪ সালে ৪ সেপ্টেম্বর জন্ম হওয়া সাবিনা ইয়াসমিন সংগীতে অবদানের জন্য পুরষ্কৃত হয়েছেন বহুবার।

একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাচসাস পুরস্কার, বিএফজেএ পুরস্কার, উত্তম কুমার পুরস্কার, জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস’র মতো নামি-দামী পুরস্কারে ভূষিত হয়েছেন খ্যাতিমান এ সঙ্গীতশিল্পী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সঙ্গীতশিল্পীসাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT