চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবারিমালা: পূজার শেষ দিনে সাংবাদিকদের ওপর হামলার আশঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
ভারত-কেরালা-সাবারিমালা মন্দির

পাঁচদিন ব্যাপী পূজার অনুষ্ঠান শেষে সোমবার রাত ১০টায় এ বছরের জন্য বন্ধ হয়ে যাবে কেরালার সাবারিমালা মন্দিরের দরজা। শেষ দিনে গণমাধ্যমের ওপর হামলা হতে পারে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে দায়িত্বরত সংবাদকর্মীদের চলে যেতে বলেছে পুলিশ।

মন্দির কর্তৃপক্ষ ইতোমধ্যে স্থানীয় সরকারের কাছে চিঠি লিখে বলেছে, বছরের পর বছর ধরে চলে আসা কোনো প্রথা যদি ভাঙা হয় তবে তক্ষুণি মন্দিরে তালা ঝুলিয়ে দেয়া হবে।

শুধু বাইরে নয়, মন্দিরের ভেতরে হাজারখানেকেরও বেশি পুরুষ ভক্ত অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ। মন্দির কর্তৃপক্ষ হুমকি দিয়েছে, ৫০ বছরের কম বয়সী নারীদের সাবারিমালা মন্দিরে ঢোকা ঠেকাতে প্রয়োজনে এই ভক্তরা আইন নিজের হাতে তুলে নিতে পারে।

শতাব্দীর পর শতাব্দী ধরে কেরালার বিখ্যাত সাবারিমালা মন্দিরে ঋতুমতী নারীর (১০ থেকে ৫০ বছর বয়স) প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল। স্থানীয়দের বিশ্বাস, ওই মন্দিরের উপাস্য দেবী আয়াপ্পা একজন চিরকুমারী এবং পিরিয়ড হওয়ার বয়স হয়েছে এমন সব নারী ‘অপবিত্র’।

এ বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে গত ২৮ সেপ্টেম্বর ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের দেয়া রায়ে ৫০ বছর বয়স পর্যন্ত নারী উপাসকদের প্রবেশের নিষেধাজ্ঞা বাতিল করা হয়।

এর প্রায় এক মাস পর ১৬ অক্টোবর প্রথম আনুষ্ঠানিকভাবে নারী ভক্তদের জন্য বিকেল ৫টা থেকে খুলে দেয়া হয় মন্দিরের দরজা। কিন্তু মন্দিরের ভক্তরা সুপ্রিম কোর্টের রায় মেনে না নিয়ে সেদিন বিকেল ৩টার দিক থেকেই সাবারিমালার পথ আটকে মিছিল শুরু করে।

‘নিষিদ্ধ’ বয়সের নারীদের হয়রানি করে মন্দিরে প্রবেশ আটকানোর ঘটনায় ভক্তদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে ওইদিন মন্দির বন্ধ করে দেয়া হয়। পরদিনও একই ঘটনা ঘটে। পুলিশের প্রহরা বাড়ানো হলেও তখন থেকেই উত্তপ্ত ওই এলাকার পরিবেশ। এর মধ্যেই ১৮ অক্টোবর শুরু হয় সাবারিমালা মন্দিরের উপাস্য দেবী আয়াপ্পার পাঁচদিন ব্যাপী পূজা।

সাবারিমালা মন্দির বছরে মাত্র ১২৭ দিন খোলা থাকে। শেষ পাঁচদিনে বিশেষ পূজার আয়োজন হয়। ঘন বনের ভেতর দিয়ে একটি মাত্র পথেই শুধু সেখানে পৌঁছানো সম্ভব। পূজা শেষে সোমবার থেকে মন্দিরটি আবারও বন্ধ থাকবে।

এনডিটিভি জানিয়েছে, গত চারদিনে ১০ থেকে ৫০ বছর বয়সসীমার ৯ জন নারীকে মন্দিরে যাওয়ার পথ থেকে ফিরিয়ে দিয়েছে ঐতিহ্যবাহী প্রথায় বিশ্বাসী আন্দোলনকারী ভক্তরা। এদের মধ্যে রোববার ৪৭ বছর বয়সী এক নারী বিক্ষোভকারীদের মাঝে পড়ে তাদের দুর্ব্যবহার আর প্রশ্নবাণে জর্জরিত হয়ে ভয়ে অসুস্থ হয়ে পড়েন।

কেরালা রাজ্য বিজেপি সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রোববার মাসব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয়। তবে চলমান বিক্ষোভকে তীব্রতা দিতে নিজেদের দলীয় কর্মীকে মন্দিরে মোতায়েনের কথা অস্বীকার করেছে দলটি।

ট্যাগ: কেরালাকেরালা-মন্দিরভারতসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারায়ণগঞ্জে উদ্ধারকৃত আরও ২ লাশের পরিচয় সনাক্ত

পরবর্তী

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী

পরবর্তী

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী

৪০-এ এসে অবসরে রঙ্গনা হেরাথ

সর্বশেষ

ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT